ঘনবসতিতে ঝুঁকিপূর্ণ সামরিক ফ্লাইট কতটা নিরাপদ— প্রশ্ন নভোএয়ার এমডির

প্রতিবেদক, রাজনীতি ডটকম
নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মফিজুর রহমান। ছবি: সংগৃহীত
নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মফিজুর রহমান। ছবি: সংগৃহীত

ঢাকার মতো অত্যন্ত ঘনবসতিপূর্ণ শহরে ঝুঁকিপূর্ণ সামরিক ফ্লাইট পরিচালনা নিয়ে প্রশ্ন তুলেছেন বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মফিজুর রহমান।

সোমবার (২১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে দেওয়া এক স্ট্যাটাসে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক ভবনে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করে এমন প্রশ্ন তোলেন তিনি।

ঝুঁকিপূর্ণ সামরিক ফ্লাইট পরিচালনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে মফিজুর রহমান বলেন, দীর্ঘদিন ধরেই এ বিষয়টি নিয়ে ভাবা দরকার ছিল যে চিরায়ত ঝুঁকিপূর্ণ সামরিক ফ্লাইটগুলো এত ঘনবসতিপূর্ণ শহর থেকে পরিচালনা করা কতটা নিরাপদ। আমাদের কি এখনই বিকল্প কোনো স্থানে বিমান ঘাঁটি স্থানান্তরের কথা ভাবা উচিত নয়?

মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হয়ে আগুনে পুড়ে যাওয়া মর্মান্তিক ঘটনায় শোক জানিয়ে তিনি আরও লিখেছেন, মাইলস্টোন কলেজের আগুনে আমার মন পুড়ে যাচ্ছে! কত শিশুরা আগুনে পুড়ে মারা গেছে ও আহত হয়েছে। ভবিষ্যতের কত প্রতিশ্রুতিশীল জীবন শেষ হয়ে গেল! এক প্রতিশ্রুতিশীল পাইলটও তার জীবন হারালেন।

সোমবার দুপুর ১টা ১৮ মিনিটে উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ভেঙে পড়ে। এ ঘটনায় সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত নিহতের সংখ্যা ২০ জন বলে জানিয়েছে আইএসপিআর। আহত হয়েছেন ১৭১ জন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement