সব ধরনের দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিতের নির্দেশ স্থানীয় সরকার বিভাগের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ১৯: ৩৫
স্থানীয় সরকার বিভাগ।
স্থানীয় সরকার বিভাগ।

স্থানীয় সরকার বিভাগ সব ধরনের কাজ, সেবা ও পণ্য সরবরাহ-সংক্রান্ত দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। সরকারি ক্রয়সংক্রান্ত সংশোধিত অধ্যাদেশের আওতায় বিধিমালা প্রণয়ন ও নতুন রেট শিডিউল প্রকাশিত না হওয়া পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের প্রশাসন-১ শাখা থেকে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। বিভাগের সিনিয়র সহকারী সচিব এ বি এম আরিফুল ইসলাম স্বাক্ষরিত চিঠিটি সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়।

চিঠিতে বলা হয়েছে, পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ ২০২৬-এর আওতায় বিধিমালা প্রণয়ন শেষ না হওয়া এবং নতুন রেট শিডিউল প্রকাশ না করা পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দরপত্র ও ক্রয়প্রক্রিয়া বন্ধ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের চিঠি। ছবি: সংগৃহীত
স্থানীয় সরকার বিভাগের চিঠি। ছবি: সংগৃহীত

এ নির্দেশনার আওতায় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, পৌরসভার প্রশাসক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসকরা রয়েছেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরেও চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

তবে আগে থেকেই কার্যাদেশ পাওয়া কাজ বা চলমান প্রকল্পের বিষয়ে চিঠিতে সুনির্দিষ্ট কিছু বলা হয়নি। নতুন বিধিমালা ও রেট শিডিউল কবে প্রকাশিত হবে, সে বিষয়েও কোনো সময়সীমা জানানো হয়নি। ফলে চলমান ক্রয়প্রক্রিয়াগুলোর ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হবে, তা এখনো স্পষ্ট নয়।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement