আমাদের জুলাই শেখাতে আইসেন না: নুর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ৩০ মার্চ ২০২৬, ২১: ২০
আমাদের জুলাই শেখাতে আইসেন না: নুর

জুলাই অভ্যুত্থানের চেতনা নিয়ে অন্যদের বাগাড়ম্বর করার সমালোচনা করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে নুর লিখেছেন, ‘জুলাই আমরা জন্ম দিয়েছি। আমাদের সুদৃঢ় সংগ্রাম ও ত্যাগের ফলে জুলাই এসেছে। জুলাই আমাদের অস্তিত্ব। কাজেই জুলাই আমাদের শেখাতে আইসেন না।’

কারও প্রসঙ্গ উল্লেখ না করলেও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ইঙ্গিত করেই নুরুল হক নুর এ পোস্ট দিয়েছেন বলে মনে করছেন নেটিজেনরা। বিশেষ করে জাতীয় সংসদে এনসিপি নেতারা জুলাই অভ্যুত্থান নিয়ে যেসব বক্তব্য দিচ্ছেন, তার প্রতিক্রিয়াতেই নুরের এমন পোস্ট বলে ধারণা করা হচ্ছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad