ফেব্রুয়ারিতে উৎসবমুখর নির্বাচন— ইউরোপীয় প্রতিনিধিদের প্রধান উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বুধবার যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা। ছবি: প্রধান উপদেষ্টার দপ্তর

আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও উৎসবমুখর সাধারণ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, রমজানের আগে ফেব্রুয়ারির শুরুতেই জাতীয় নির্বাচন আয়োজন করা হবে। সাধারণ নির্বাচন হবে শান্তিপূর্ণ, পরিচ্ছন্ন, স্বচ্ছ ও উৎসবমুখর।

বুধবার (১৭ সেপ্টেম্বর) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় পার্লামেন্ট সদস্য (এমইপি) মুনির সাতৌরির নেতৃত্বাধীন এক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও ছাত্র সংসদ নির্বাচনের প্রক্রিয়া চলমান। এ প্রসঙ্গ টেনে অধ্যাপক ইউনূস বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে দীর্ঘদিন পর ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন শুরু হওয়ায় তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।

প্রধান উপদেষ্টার আশাবাদ, আগামী জাতীয় নির্বাচনেও তরুণ ভোটাররা রেকর্ড সংখ্যায় ভোট দেবেন। কারণ ১৫ বছরেরও বেশি সময় পর অনেকেই প্রথমবারের মতো ব্যালট দেওয়ার সুযোগ পাচ্ছেন।

আগামী জাতীয় নির্বাচনকে দেশের জন্য এক মাইলফলক হিসেবে অভিহিত করেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের জন্য নতুন সূচনা আনবে। এটি আমাদের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করবে।

নির্বাচন ঘিরে অপতৎপরতা চলছে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। তবে সরকার সেসব অপতৎপরতা মোকাবিলা করেই নির্বাচন আয়োজন করবে বলে জানান তিনি। বলেন, কিছু মহল নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে। তবে অন্তর্বর্তী সরকার সময়মতো নির্বাচন আয়োজন করতে দৃঢ়প্রতিজ্ঞ।

ঘণ্টাব্যাপী এ আলোচনায় প্রধান উপদেষ্টা ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা দেশে চলমান সংস্কার উদ্যোগ, বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক রূপান্তরে ইউরোপীয় ইউনিয়নের সমর্থন এবং রোহিঙ্গা সংকট নিয়ে মতবিনিময় করেন।

এ সময় ইউরোপীয় আইনপ্রণেতারা আশাবাদ জানান, আসন্ন নির্বাচন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে। ইউরোপীয় পার্লামেন্টের এক প্রতিনিধি প্রধান উপদেষ্টা ও তার টিমের গত ১৪ মাসের 'অসাধারণ' প্রচেষ্টার প্রশংসা করেন। অন্য এক ডাচ এমইপি মন্তব্য করেন, বাংলাদেশ হয়তো সেই দেশগুলোর অন্যতম, যেখানে 'সবকিছু সঠিক পথে এগোচ্ছে।'

অধ্যাপক ইউনূস বাংলাদেশের প্রতি ইউরোপীয় ইউনিয়নের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য বাড়তি তহবিলের আহ্বান জানান। বিশেষ করে, অর্থাভাবের কারণে সম্প্রতি বন্ধ হয়ে যাওয়া ক্যাম্পের স্কুলগুলো পুনরায় চালুর জন্য সহায়তা কামনা করেন।

প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুতফে সিদ্দিকী বৈঠকে অন্তর্বর্তী সরকারের শ্রম খাত সংস্কারের বিষয়গুলো তুলে ধরেন। তিনি বলেন, এসব পদক্ষেপ বাংলাদেশ-ইইউ সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

অটোরিকশায় বসবে নম্বর প্লেট, থাকবে কিউআর কোড: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অটোরিকশা চলাচল সুশৃঙ্খল করতে একটি সুনির্দিষ্ট নীতিমালা তৈরির কাজ চলছে। নীতিমালা প্রণয়ন ও অনুমোদনের পর বৈধ ও অনুমোদিত অটোরিকশাকে নম্বর প্লেট ও কিউআর কোডের মাধ্যমে শনাক্ত করা হবে। একই সঙ্গে চালকদের নিবন্ধন ও পর্যায়ক্রমে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে লাইসেন্সের আওতায় আনার পরিকল্পনাও

৭ ঘণ্টা আগে

এলএনজি টার্মিনালে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র— জানালেন রাষ্ট্রদূত

রাষ্ট্রদূতের পক্ষ থেকে এমন আগ্রহের জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এফএসআরইউ দ্রুত বাস্তবায়ন ও সরবরাহের সক্ষমতা দেখাতে পারলে মার্কিন কোম্পানিগুলোর প্রস্তাব সর্বোচ্চ গুরুত্ব পাবে। কম সময়ে কার্যকর সরবরাহ পরিকল্পনা দিতে পারলে প্রতিযোগিতায় তাদের অবস্থান আরও শক্তিশালী হবে।

৭ ঘণ্টা আগে

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টিই সরকারের মূল লক্ষ্য: অর্থমন্ত্রী

কর্মসংস্থান ব্যাংককে এ ধরনের কর্মসূচি গ্রহণের আহ্বান জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সৃজনশীলতা ও প্রতিভাকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করতে হবে। গানসহ বিভিন্ন সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত মানুষদেরও প্রমোট করা যেতে পারে। তাদের সৃজনশীলতাকে অর্থনৈতিকভাবে মূল্য সংযোজন করে বাজারজাত করার মাধ্যমে অ

১০ ঘণ্টা আগে

নড়াইলে মাদরাসাছাত্রকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

পিপি আজিবুর রহমান আজিজ বলেন, আদালত মেরাজ আলীকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তিন লাখ টাকা জরিমানা করেছেন। জরিমানার অর্থ আদায় করে শিশুটির পরিবারকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

১৩ ঘণ্টা আগে
Advertisement