কেনা হচ্ছে না ৪০ হাজার বডি ওর্ন ক্যামেরা: অর্থ উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বডি ক্যামেরা। ছবি: সংগৃহীত

নির্বাচনে নিরাপত্তা বিবেচনায় ৪০ হাজার ‘বডি ওর্ন ক্যামেরা’ কেনার সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। আগে সব ভোটকেন্দ্রে বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হলেও অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, কেবল ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতেই এ ক্যামেরা দেওয়া হবে সংশ্লিষ্টদের। এর জন্য যে কয়েকটি ক্যামেরা প্রয়োজন, তা স্বচ্ছতার সঙ্গে কেনা হবে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে অর্থ উপদেষ্টা জানার। ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটি ও অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির এ বৈঠকটি হয় সচিবালয়ে।

বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, আগের সিদ্ধান্ত অনুযায়ী ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য ৪০ হাজার বডি ওর্ন ক্যামেরা কেনা হচ্ছে না। যেসব কেন্দ্র ঝুঁকিপূর্ণ, কেবল সেখানে (বডি ওর্ন ক্যামেরা) দেওয়া হবে। স্বচ্ছতার সঙ্গে কেনা হবে। ইসি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় আলোচনা করে ঠিক করবে।

এদিকে পুরনো হয়ে যাওয়া অস্ত্র প্রতিস্থাপন করতে আনসার বাহিনীর জন্য ১৭ হাজার শটগান কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থ উপদেষ্টা বলেন, আনসারদের অস্ত্রগুলো অনেক পুরোনো হয়ে গেছে। সেগুলো বদলে ফেলা প্রয়োজন। এ কারণেই তাদের জন্য নতুন অস্ত্র কিনতে হবে। এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, চাহিদা থাকায় এক কোটি ই-পাসপোর্টের বই কেনার জন্য বরাদ্দের সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া টিকার সংকটের বিষয়টি বিবেচনা করে ইপিআই টিকা কেনা হবে।

আগামী রমজান সামনে রেখেও পণ্যের মজুতের দিকে নজর দিয়েছে সরকার। অর্থ বৈঠকের সিদ্ধান্ত জানিয়ে উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, রোজার আগে চাল ও গম আমদানি করা হবে, যেন দাম নিয়ন্ত্রণে থাকে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বিদ্যুৎ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা চাইল ৮০ পল্লী বিদ্যুৎ সমিতি

জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় গ্রামাঞ্চলে দীর্ঘ সময় লোডশেডিং হচ্ছে। এতে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটছে জানিয়ে নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে চিঠি দিয়েছে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি।

৩ ঘণ্টা আগে

নদী বাঁচাতে খুঁটিবিহীন সেতু চান পরিবেশ প্রতিমন্ত্রী

নদী বাঁচাতে এবং পানির স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে হলে প্রচলিত খুঁটিযুক্ত সেতুর বদলে খুঁটিবিহীন বা ঝুলন্ত সেতু তৈরির আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। একই সঙ্গে তিনি বলেছেন, পিলারভিত্তিক ব্রিজের ঐতিহ্য থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

৪ ঘণ্টা আগে

‘সমকামিতার’ অভিযোগ— ২ ঢাবি শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার

হলের প্রাধ্যক্ষ ড. মো. আখতারুজ্জামান বলেন, অভিযোগ পাওয়ার পর দুই শিক্ষার্থীর আসন বাতিল করে তাদের হল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি জানান, এটিকে প্রাথমিক প্রশাসনিক ব্যবস্থা হিসেবে নেওয়া হয়েছে।

৫ ঘণ্টা আগে

৭ ধরনের মামলায় মধ্যস্থতার ক্ষমতা পেল সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস

আইনগুলো হলো— পারিবারিক আদালত আইন, ২০২৩; পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩; যৌতুক নিরোধ আইন, ২০১৮; নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০; দণ্ডবিধি, ১৮৬০; সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ এবং নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১।

৬ ঘণ্টা আগে