পুলিশের ম্যাজিস্ট্রেসি পাওয়ার চান এসপিরা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মাঠে ম্যাজিস্টেট বাড়ানোর পাশাপাশি পুলিশেরও ম্যাজিস্ট্রেসি পাওয়ার চেয়েছেন পুলিশ সুপাররা। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ডিসি-এসপি, সব রেঞ্জের ডিআইজি, বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ দাবির কথা জানান তারা।

পুলিশ সুপাররা বলেন, আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে আসামিসহ অবৈধ অস্ত্র উদ্ধার করছি। আমাদের পর্যাপ্ত যানবাহন সংকট রয়েছে। পর্যাপ্ত জনবল সংকটের কারণে জনবল বৃদ্ধি করা প্রয়োজন। একই দিনে দুটি নির্বাচন বড় একটা চ্যালেঞ্জ হবে। নির্বাচনের দিন অসুস্থ, প্রতিবন্ধী লোক ভোট দিতে গেলে পুলিশকে বলা হয় সহযোগিতা করার জন্য। এখানে রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মীদের রাখার জন্য সুপারিশ করেছেন তারা।

তারা বলেন, বিগত নির্বাচনগুলোতে পুলিশের যে বাজেট ছিল এটা বৈষম্য ছিল। এই নির্বাচনে বাজেট বাড়ানো প্রয়োজন। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট বাড়ানোর জন্য সুপারিশ করছি। এ ছাড়া পুলিশের ম্যাজিস্ট্রেসি পাওয়ারেরও দাবি জানিয়েছে তারা।

ডিসি-এসপিদের মতবিনিময় সভায় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, সর্বশক্তি দিয়ে এবারের নির্বাচনকে সফল করবে পুলিশ, তবে কঠোর পদক্ষেপ গ্রহণে ইসির সমর্থন চাই। সব জায়গায় অর্ডার প্রতিষ্ঠিত করতে না পারলে নির্বাচন কমিশনকে (ইসি) সহযোগিতা করা সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সুষ্ঠু, সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে পুলিশ বদ্ধপরিকর। নির্বাচনের আগে সক্ষমতা অর্জন করতে পেরেছে পুলিশও। পুলিশের সক্ষমতা আছে সুষ্ঠু সুন্দর নির্বাচন করার।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নারীর অধিকার নিয়ে ভিন্নমতের মানুষকেও আলোচনায় আনতে হবে: দেবপ্রিয়

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘সামাজিক আন্দোলনকে অবশ্যই ভিন্নমতের মানুষের কাছে পৌঁছে দিতে হবে।’ নারীর অধিকার নিয়ে যাদের সঙ্গে মতের পার্থক্য রয়েছে, তাদের সঙ্গেই কথা বলতে হবে। নিজেদের মধ্যে আলোচনা করে সরকারের ওপর সব দায়িত্ব চাপিয়ে না দিয়ে বৃহত্তর সমাজের সঙ্গে সংলাপ বাড়াতে হবে।

৫ ঘণ্টা আগে

উলটো পথে মন্ত্রীর গাড়ি, পুলিশের মামলা

এক ট্রাফিক কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশে এই প্রথম কোনো মন্ত্রীর গাড়ি উলটোপথে চলার অভিযোগে মামলা হয়েছে। এটা নজিরবিহীন। অতীতেও মন্ত্রীর গাড়ি গন্তব্যে দ্রুত যাওয়ার জন্য অথবা যানজট এড়াতে উলটোপথে যাওয়ার ঘটনা গণমাধ্যমে এলেও মামলার ঘটনা এটিই প্রথম।’

৬ ঘণ্টা আগে

ন্যায়বিচার-সমতা-মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতির ভিত্তি: আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন, সমাজে ন্যায়বিচার, সমতা, মানবাধিকার ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত হলেই কেবল টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব। একইসঙ্গে শান্তি বিনির্মাণে নারী নেতৃত্ব এগিয়ে নিতে বৈশ্বিক প্রচেষ্টা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন তিনি।

৬ ঘণ্টা আগে

গ্যাস-বিদ্যুতের সংকট কাটাতে সময় লাগতে পারে, চুরি-লুটপাট বন্ধে নয়: ক্যাব

বিদ্যুতের দাম গড়ে প্রায় ২০ শতাংশ বাড়লেও সাম্প্রতিক মাসগুলোতে অনেক গ্রাহকের বিল দ্বিগুণের বেশি হয়েছে বলে জানান তিনি। বলেন, ‘অথচ লোডশেডিংয়ের কারণে তারা আগের তুলনায় কম বিদ্যুৎ ব্যবহার করছেন। এটা তো লুটপাট। আগে এই অনিয়ম ও চুরি বন্ধ করা দরকার।’

৭ ঘণ্টা আগে
Advertisement