প্রতিবেদক, রাজনীতি ডটকম

সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিভিন্ন ভাতা ও উপকারভোগীদের সমন্বিতভাবে ‘একই ছাতার আওতায়’ আনার পরিকল্পনার কথা জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন।
রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রথমে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়। সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন অনুপস্থিত থাকায় প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদ চৌধুরীর সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর ভাতা বিতরণে নানা অনিয়মের অভিযোগ পাওয়া যায়।
তিনি বলেন, অনেক ক্ষেত্রে ভাতা পাওয়ার জন্য টাকা দাবি করার ঘটনাও সামনে আসে। এটা অবশ্যই দুর্নীতি। আমরা সরবরাহ ব্যবস্থাকে যতটা সম্ভব স্বচ্ছ করার চেষ্টা করছি।
প্রতিমন্ত্রী শারমীন বলেন, উপকারভোগীদের সমন্বিতভাবে চিহ্নিত করতে সরকার ‘ফ্যামিলি কার্ড’ নামে একটি বড় প্রকল্প হাতে নিয়েছে। আমরা ক্রমান্বয়ে চেষ্টা করব একটি সমন্বিত পদ্ধতির মাধ্যমে সব সুবিধাভোগীকে একটি পরিবারের আওতায় নিয়ে আসতে।
তিনি বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে একদিকে অর্থনীতি পুনরুদ্ধারের চেষ্টা চলছে; অন্যদিকে প্রকৃত সুবিধাভোগীরা যাতে সহায়তা পান, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন ফারুকের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে বিদ্যমান সুবিধাভোগীদের তালিকা যাচাই-বাছাই করা হচ্ছে।
তিনি বলেন, আগের সময়ে তালিকা তৈরিতে নানা অনিয়ম হয়েছিল। নীতিমালা সংশোধন করে প্রকৃত সুবিধাভোগীদের নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।
চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, অতীতে তালিকা তৈরির ক্ষেত্রে স্বজনপ্রীতির অভিযোগ ছিল। আমরা বিদ্যমান তালিকা যাচাই করে প্রকৃত সুবিধাভোগীদের তালিকাভুক্ত করার চেষ্টা করছি এবং সে লক্ষ্যে কাজ শুরু হয়েছে।

বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদনকারীদের জন্য ঢাকায় নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ভিএফএস গ্লোবাল। আজ বুধবার রাজধানীর বনানীতে কেন্দ্রটির উদ্বোধন করা হয়। এখন দেশের বিভিন্ন প্রান্তের আবেদনকারীরা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এই কেন্দ্রে ভিসার আবেদন জমা দিতে পারবেন।
৫ ঘণ্টা আগে
দেশের কওমি মাদরাসাগুলোর সমন্বয়, উন্নয়ন ও পাবলিক পরীক্ষা গ্রহণের জন্য ছয়টি কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এসব বোর্ডের সনদকে সরকারি ও বেসরকারি মাদরাসার দুটি নির্দিষ্ট পদে নিয়োগের যোগ্যতা হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টিও সংসদকে জান
৫ ঘণ্টা আগে
এলপিজির দামে কিছুটা স্বস্তি মিললেও সয়াবিন তেলের দামে বাড়ল চাপ। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অন্যদিকে বোতলে ভরা সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
কিডনি জটিলতা, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসার খরচ বহন করতে গিয়ে আর্থিক সংকটেও পড়েছিলেন কাজিম রেজা।
৭ ঘণ্টা আগে