জ্বালানি তেলের দাম বাড়ছে না, মজুত করে লাভ নেই: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

জ্বালানি তেলের দাম না বাড়ানোর বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেন, এ পরিস্থিতিতে পেট্রোল পাম্প মালিকসহ কেউ তেল মজুত করলে তাতে লাভবান হওয়ার সুযোগ নেই।

বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে সরকারের এক মাস পূর্তি উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা জানান, তারেক রহমান স্পষ্টভাবে জানিয়েছেন—জ্বালানি তেলের দাম বাড়ানো হচ্ছে না। ফলে ভবিষ্যতে দাম বাড়বে—এমন ধারণায় মজুত করার প্রবণতা অযৌক্তিক।

তিনি বলেন, “পাম্প মালিকদের উদ্দেশ্যে বলতে চাই—যদি কেউ মনে করেন দাম বাড়বে বলে এখন মজুত করবেন, তাহলে সেটি তাদের জন্য লাভজনক হবে না। কারণ সরকার এ বিষয়ে পরিষ্কার অবস্থানে রয়েছে।”

বৈশ্বিক পরিস্থিতির প্রভাব তুলে ধরে জাহেদ উর রহমান বলেন, অল্প সময়ের মধ্যেই বিশ্ব একটি বড় সংকটে পড়েছে, যার প্রভাব বাংলাদেশেও পড়ছে। তিনি উল্লেখ করেন, এমনকি উন্নত দেশগুলোকেও রাজনৈতিক ও অর্থনৈতিক চাপে নানা সিদ্ধান্ত নিতে হচ্ছে।

তেলের সরবরাহ সংকট প্রসঙ্গে তিনি বলেন, প্যানিক বায়িং বা আতঙ্কিত হয়ে অতিরিক্ত কেনাকাটার প্রবণতার কারণে স্বাভাবিক সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হয়েছে। ঈদের আগে কয়েক দিনের জন্য বরাদ্দ তেল কয়েক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাওয়ার ঘটনাও এর উদাহরণ।

তিনি বলেন, “এটা পুরোপুরি সরকারের ব্যবস্থাপনা ব্যর্থতা নয়, বরং মানুষের মধ্যে ভীতি ও অসচেতনতারও একটি বড় ভূমিকা রয়েছে।”

জ্বালানি খাতে সরকারের নীতিগত অবস্থান তুলে ধরে উপদেষ্টা বলেন, সরকার চাইলে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে তেলের দাম বাড়াতে পারত। তবে জনগণের ক্রয়ক্ষমতা ও মূল্যস্ফীতির চাপ বিবেচনায় সেই পথে যায়নি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উপদেষ্টা আরও জানান, সরকার বর্তমানে স্পট মার্কেট থেকে গ্যাস সংগ্রহ করছে। কাতারের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি থাকলেও সব গ্যাস পাওয়া নাও যেতে পারে—এমন আশঙ্কা রয়েছে। তবে সম্ভাব্য সংকট মোকাবিলায় সরকার প্রস্তুতি নিচ্ছে এবং কোথাও সমন্বয়হীনতা থাকলে তা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

স্ত্রীর মৃত্যুর এক মাস না যেতেই সাংবাদিক কাজিম রেজার প্রয়াণ

কিডনি জটিলতা, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসার খরচ বহন করতে গিয়ে আর্থিক সংকটেও পড়েছিলেন কাজিম রেজা।

২ ঘণ্টা আগে

ঢাবি অধ্যাপক অহিদুজ্জামানসহ ৩ শিক্ষককে বরখাস্তে প্রতিবাদ, উদ্বেগ

বিবৃতিতে আরও বলা হয়, অধ্যাপক অহিদুজ্জামান তথ্য-উপাত্ত উপস্থাপনের মাধ্যমে তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন প্রমাণ করেছেন। তা সত্ত্বেও তাকে শাস্তি দেওয়ার মধ্য দিয়ে পূর্বনির্ধারিত সিদ্ধান্ত, রাজনৈতিক প্রতিহিংসা কিংবা ভিন্নমত দমনের সংস্কৃতি চালু করা হয়েছে।

৩ ঘণ্টা আগে

তারেক রহমানের ভারত সফরের সিদ্ধান্ত তার নিজের ওপরই: দীনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সিদ্ধান্ত তার নিজের ওপরই নির্ভর করছে বলে মনে করেন ঢাকায় ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। একই সঙ্গে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে দুই পক্ষের উদ্দেশ্য ‘জনগণকেন্দ্রিক’ বলেও মন্তব্য করেন তিনি।

৩ ঘণ্টা আগে

মক্কা চুক্তি ইরানবিরোধী নয়, বললেন ইরানি রাষ্ট্রদূত

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে হওয়া ‘মক্কা চুক্তি’কে ইরানের বিরুদ্ধে কোনো উদ্যোগ হিসেবে দেখছে না তেহরান। এই চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণ নিয়েও ইরানের কোনো উদ্বেগ নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত ড. জলিল রহিমি জাহানাবাদি।

৪ ঘণ্টা আগে
Advertisement