টাঙ্গাইল শাড়ির বুনন শিল্প পেল ইউনেস্কোর স্বীকৃতি

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম
টাঙ্গাইলের তাঁতের শাড়ি। ছবি: সংগৃহীত

বাংলাদেশের টাঙ্গাইল শাড়ির বুনন শিল্পকে ইউনেস্কো ‘অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর আগে বাউল সংগীত ও বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রাসহ আরও পাঁচটি বাংলাদেশি পণ্য ও কৃষ্টি এ স্বীকৃতি পেয়েছিল।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভারতের নয়াদিল্লিতে চলমান ইউনেস্কোর ২০তম আন্তঃরাষ্ট্রীয় পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে টাঙ্গাইল শাড়ির স্বীকৃতির সিদ্ধান্ত গৃহীত হয়।

বাংলাদেশ প্রতিনিধি দলের দলনেতা এবং ইউনেস্কো সাধারণ পরিষদের সভাপতি ও স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত খন্দকার এম তালহা বলেন, এ স্বীকৃতি বাংলাদেশের জন্য গর্বের বিষয়। দুই শতকের বেশি সময় ধরে টাঙ্গাইলের তাঁতিদের শিল্পকর্ম এর মাধ্যমে বৈশ্বিক স্বীকৃতি পেল। টাঙ্গাইল শাড়ি বাংলাদেশের সব নারীর নিত্য পরিধেয়, যা আন্তর্জাতিক স্বীকৃতির পেছনে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।

এর আগে ২০০৮ সালে বাউল সংগীত, ২০১৩ সালে জামদানি শাড়ি, ২০১৬ সালে মঙ্গল শোভাযাত্রা, ২০১৭ সালে শীতল পাটি এবং ২০২৩ সালে ঢাকার রিকশা ও রিকশা-চিত্র ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছিল।

রাষ্ট্রদূত তালহা এ অর্জন বাংলাদেশের সব তাঁতি ও নারীদের প্রতি উৎসর্গ করে বলেন, 'এটি বাংলাদেশের অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের সুরক্ষা ও আন্তর্জাতিক স্বীকৃতিতে নতুন মাত্রা যোগ করছে। নথি প্রস্তুতি ও অভিজ্ঞ জনবল তৈরি করে ভবিষ্যতে আরও অনেক ঐতিহ্যের ইউনেস্কো স্বীকৃতি অর্জনের সুযোগ রয়েছে।'

চলমান সভার উদ্বোধন করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনেস্কোর নবনিযুক্ত মহাপরিচালক খালেদ এল এনানি।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

থার্ড টার্মিনালের ফ্লাইওভারে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ নিচে, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

সূত্র জানিয়েছে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে দায়িত্বরত ছিলেন বিমান বাহিনীর সদস্যরা। কর্তব্যরত অবস্থায় বিমানবাহিনীর পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে থার্ড টার্মিনালের দ্বিতীয় তলায় অবস্থিত ফ্লাইওভার থেকে নিচে পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে।

১৪ ঘণ্টা আগে

নতুন পে-স্কেলে কোন গ্রেডে বেতন বাড়ল কত

বিজ্ঞপ্তির তথ্য বলছে, নতুন পে-স্কেলে ১ম থেকে ১১তম গ্রেড পর্যন্ত ১১টি গ্রেডে প্রারম্ভিক মূল বেতন ১০০ শতাংশ করে বাড়ানো হয়েছে। অর্থাৎ এসব গ্রেডে প্রারম্ভিক মূল বেতন এখনকার চেয়ে বেড়ে দ্বিগুণ হয়েছে। ১২তম গ্রেড থেকে ২০তম গ্রেডে প্রারম্ভিক মূল বেতন বেড়েছে দ্বিগুণের বেশি।

১৫ ঘণ্টা আগে

নতুন পে-স্কেলের গেজেট এ সপ্তাহেই, বাস্তবায়ন হবে ৩ ধাপে

মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। তিন ধাপে এই বেতন কাঠামো বাস্তবায়নের কথা তুলে ধরে তিনি বলেন, প্রথম ধাপে চলতি বছরের ১ জুলাই থেকে মূল বেতন কার্যকর হবে। এরপর ছয় মাস পর দ্বিতীয় ধাপ ও পরে শেষ ধাপটি কার্যকর হবে। সব ভাতা একযোগে চালু হবে ২০২৮ সালের জানুয়ার

১৬ ঘণ্টা আগে

ছিনতাইয়ের কবলে শিক্ষিকার মৃত্যু: ৩ আসামি ৫ দিনের রিমান্ডে

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন— মো. পনি ওরফে প্যারা পনি ওরফে পনি গাজী, সেড্রিক জুলিয়ান ও রাকিব হোসেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই শাহিন আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

১৯ ঘণ্টা আগে
Advertisement