আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ : ইসি আনোয়ারুল

ডেস্ক, রাজনীতি ডটকম

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তাঁর দাবি, আইনি কারণে দলটির কার্যক্রম স্থগিত থাকায় তারা নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের যোগ্য নয়।

রবিবার (১৯ অক্টোবর) সকালে সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে তিনি জেলা পুলিশ লাইনে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনে পুলিশের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।

ইসি আনোয়ারুল বলেন, “আইনগতভাবে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত রয়েছে। স্থগিত দল হওয়া মানে তাদের যাবতীয় কার্যক্রমও স্থগিত। তাই আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে না।”

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতীক প্রসঙ্গে তিনি বলেন, প্রতীক নির্ধারণের বিষয়টি সংবিধান ও নির্বাচনী বিধিমালার আওতায় পড়ে। “শাপলা প্রতীক সেই অনুমোদিত তালিকায় নেই, তাই এটি বরাদ্দ দেওয়ার সুযোগও নেই,” যোগ করেন তিনি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, “নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। রমজানের আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।”

নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের বিষয়ে তিনি আত্মবিশ্বাস প্রকাশ করে বলেন, “সব বাহিনী প্রস্তুত আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও এখন নিয়ন্ত্রণে। আমরা আশা করছি, এবার কোনো চ্যালেঞ্জ ছাড়াই একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।”

তিনি আরও বলেন, “অতীতের মতো বিতর্কিত নির্বাচন আর হবে না। আমরা চাই—সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য ভোট অনুষ্ঠিত হোক। এজন্য প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাঠপর্যায়ের কর্মকর্তারা সমন্বিতভাবে কাজ করছেন।”

নির্বাচন কমিশনের কঠোর অবস্থানের বিষয়েও তিনি মন্তব্য করেন। “বিতর্কিত বা প্রশ্নবিদ্ধ কোনো কর্মকর্তা যাতে নির্বাচনী দায়িত্বে না থাকেন, সে বিষয়ে কমিশন কঠোর। আমরা ইতোমধ্যে মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয় শুরু করেছি,” বলেন আনোয়ারুল ইসলাম সরকার।

নির্বাচন কমিশনারের এই বক্তব্যে রাজনৈতিক মহলে নতুন আলোচনা শুরু হয়েছে। আইনগতভাবে আওয়ামী লীগের অংশগ্রহণ নিষিদ্ধ হওয়ার বিষয়টি কীভাবে প্রভাব ফেলবে, সে বিষয়ে বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া আসছে। তবে নির্বাচন কমিশন এখনো আনুষ্ঠানিকভাবে কোনো দলীয় তালিকা প্রকাশ করেনি।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ওবায়দুল কাদেরের সেই ‘ভালো হয়ে যাও মাসুদ’ এখন ঢাকার বিআরটিএ কার্যালয়ে

একসময় তৎকালীন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরের একটি মন্তব্যে দেশজুড়ে পরিচিতি পেয়েছিলেন বিআরটিএ কর্মকর্তা মো. মাসুদ আলম। ‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’—মন্ত্রীর সেই বহুল আলোচিত সংলাপের মাসুদ এবার চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি হয়েছেন।

৭ ঘণ্টা আগে

আন্তর্জাতিক চাপ ছাড়া রোহিঙ্গা সংকটের সমাধান কঠিন: শামা ওবায়েদ

এক দশক ধরে চলা রোহিঙ্গা সংকট আরও জটিল হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি ও আঞ্চলিক জটিলতার কারণে আন্তর্জাতিক চাপ ছাড়া এ সংকটের সমাধান কঠিন হয়ে পড়বে।

১০ ঘণ্টা আগে

রাজধানীর আইসিসিবিতে ‘সুপারসেল কারবাজার’ চালু

প্রতি শুক্রবার আইসিসিবি প্রাঙ্গণে বসবে ‘সুপারসেল কারবাজার’। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে কার্যক্রম। সেখানে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের গাড়ি দেখার পাশাপাশি পছন্দের গাড়ি বেছে নেওয়ার সুযোগ থাকবে ক্রেতাদের জন্য।

১০ ঘণ্টা আগে

আশুলিয়ায় তালাবদ্ধ বাসা থেকে স্বামী-স্ত্রী ও নবজাতকের মরদেহ উদ্ধার

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘরের দরজা খুলে তিনজনের অর্ধগলিত লাশ উদ্ধার করে।

১২ ঘণ্টা আগে
Advertisement