প্রতিবেদক, রাজনীতি ডটকম

নির্বাচনের মাত্র মাস দেড়েক আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের গুঞ্জন ছড়িয়ে পড়লেও মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ বলেছেন, এ সংক্রান্ত কোনো তথ্য তার জানা নেই।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় এ কথা বলেন তিনি।
উপদেষ্টা পরিষদ পুর্নগঠন হচ্ছে— এমন গুঞ্জনের বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রিপরিষদ সচিব সাফ জানিয়ে দেন, ‘এ বিষয়ে আমার কাছে কোনো খবর নেই।’
এর আগে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে একাধিক গণমাধ্যমে খবর আসে, সরকারের উপদেষ্টা পরিষদে রদবদল হবে। বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর পরিবর্তে বর্তমান নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানকে দায়িত্ব দেওয়ার খবর চাউর হয়।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়া ও তার মৃত্যুর পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনার মধ্যে রয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ইনকিলাব মঞ্চ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে কড়া হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। সব মিলিয়ে তাকে সরিয়ে দেওয়ার বিষয়টি গত কদিন ধরেই আলোচনায় রয়েছে।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘সামাজিক আন্দোলনকে অবশ্যই ভিন্নমতের মানুষের কাছে পৌঁছে দিতে হবে।’ নারীর অধিকার নিয়ে যাদের সঙ্গে মতের পার্থক্য রয়েছে, তাদের সঙ্গেই কথা বলতে হবে। নিজেদের মধ্যে আলোচনা করে সরকারের ওপর সব দায়িত্ব চাপিয়ে না দিয়ে বৃহত্তর সমাজের সঙ্গে সংলাপ বাড়াতে হবে।
৫ ঘণ্টা আগে
এক ট্রাফিক কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশে এই প্রথম কোনো মন্ত্রীর গাড়ি উলটোপথে চলার অভিযোগে মামলা হয়েছে। এটা নজিরবিহীন। অতীতেও মন্ত্রীর গাড়ি গন্তব্যে দ্রুত যাওয়ার জন্য অথবা যানজট এড়াতে উলটোপথে যাওয়ার ঘটনা গণমাধ্যমে এলেও মামলার ঘটনা এটিই প্রথম।’
৬ ঘণ্টা আগে
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন, সমাজে ন্যায়বিচার, সমতা, মানবাধিকার ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত হলেই কেবল টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব। একইসঙ্গে শান্তি বিনির্মাণে নারী নেতৃত্ব এগিয়ে নিতে বৈশ্বিক প্রচেষ্টা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন তিনি।
৬ ঘণ্টা আগে
বিদ্যুতের দাম গড়ে প্রায় ২০ শতাংশ বাড়লেও সাম্প্রতিক মাসগুলোতে অনেক গ্রাহকের বিল দ্বিগুণের বেশি হয়েছে বলে জানান তিনি। বলেন, ‘অথচ লোডশেডিংয়ের কারণে তারা আগের তুলনায় কম বিদ্যুৎ ব্যবহার করছেন। এটা তো লুটপাট। আগে এই অনিয়ম ও চুরি বন্ধ করা দরকার।’
৭ ঘণ্টা আগে