প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন এখন ১০ম গ্রেডে

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

অবশেষে সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বেতন গ্রেড এক ধাপ বাড়িয়ে দশম গ্রেডে উন্নীত করা হয়েছে। এতদিন তারা ১১তম গ্রেডে বেতন পেতেন। এর ফলে এখন এসব শিক্ষকের মূল বেতন বাড়বে কমপক্ষে ৩৫০০ টাকা।

গত ১৫ ডিসেম্বর প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন গ্রেড বাড়ানোর প্রজ্ঞাপনটি সই করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রজ্ঞাপনটি আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) প্রকাশ করা হয়েছে।

বেতন গ্রেড বাড়ানোর আগে প্রধান শিক্ষকদের মূল বেতন শুরু হতো ১২ হাজার ৫০০ টাকা দিয়ে, সর্বোচ্চ ধাপ ছিল ৩০ হাজার ২৩০ টাকা। গ্রেড বেড়ে যাওয়ায় এখন তাদের মূল বেতন শুরু হবে ১৬ হাজার টাকা দিয়ে, যার সর্বোচ্চ ধাপ ৩৮ হাজার ৬৪০ টাকা।

প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন গ্রেড ১১তম থেকে দশমে উন্নীত করার দাবি দীর্ঘ দিনের। এ নিয়ে আইনি প্রক্রিয়াতেও যেতে হয়েছে প্রধান শিক্ষকদের। শেষ পর্যন্ত সর্বোচ্চ আদালত রায় দেন, প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডসহ দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার পদমর্যাদা দিতে হবে।

দীর্ঘ আইনি লড়াই শেষে গত ২৮ অক্টোবর রিট আবেদনকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন গ্রেড এক ধাপ বাড়িয়ে ১০ম গ্রেডে উন্নীত করা হয়। দেশের বাকি সব প্রধান শিক্ষকের (৬৫ হাজার ৫০২ জন) বেতন গ্রেড বাড়ানোর প্রক্রিয়াও শুরু করা হয়।

এ নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের সম্মতিতে সম্মতি দেয় অর্থ বিভাগ। পরে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটিও এ প্রক্রিয়া অনুমোদন করে। সব ধাপ শেষ করে শেষ পর্যন্ত প্রজ্ঞাপন এলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরাও দীর্ঘ দিন ধরে বেতন গ্রেড বাড়ানোর দাবি জানিয়ে আসছেন। তারা বর্তমানে ১৩তম গ্রেডে বেতন পেয়ে থাকেন, যাতে মূল বেতন শুরু ১১ হাজার টাকা দিয়ে। তারা ১১তম গ্রেডে বেতন উন্নীত করার দাবিতে আন্দোলন করে আসছেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সহকারী শিক্ষকদের এ দাবি জাতীয় বেতন কমিশনে পাঠিয়েছে। বেতন কমিশন সুপারিশ করলে অর্থ বিভাগ এ বিষয়ে ব্যবস্থা নেবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

তরুণরা চাইলে দেশ পরিবর্তন করা সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি একটা সাহায্য চাই, হেল্প চাই। আমি যতটুকু জানি বাংলাদেশে স্কাউটসের সংখ্যা প্রায় ২৩ লাখ, বিএনসিসি সদস্যের সংখ্যা ২২ হাজার। এছাড়া প্রাথমিক স্কুল-মাদ্রাসা ছাড়াও সারা দেশে হাইস্কুল, মাদ্রাসা, কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংখ্যা প্রায় দেড় কোটি। আর প্রাথমিক স্কুল-মাদ্রাসাসহ আড

১০ ঘণ্টা আগে

ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, শতভাগ না পারলেও ৮০ শতাংশ ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।৩ মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার।

১১ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সারাদেশে বৃষ্টির পূর্বাভাস

১১ ঘণ্টা আগে

দুর্নীতির ‘প্রাথমিক সত্যতা’ বক্তব্য প্রত্যাহারে দুদক কর্মকর্তাকে আইনি নোটিশ আসিফের

আসিফ মাহমুদের দাবি, কোনো ধরনের তদন্ত বা সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই দুদকের জনসংযোগ কর্মকর্তার এমন বক্তব্যের কারণে তাকে ঘিরে ব্যাপক মিডিয়া ট্রায়াল শুরু হয়। এতে অভিযোগগুলো যেন ইতোমধ্যেই প্রমাণিত— জনমনে এমন একটি ধারণা তৈরির সুযোগ সৃষ্টি হয়। এর ফলে তার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি

১ দিন আগে
Advertisement