‘একাত্তর মুছে যাবে, বিসমিল্লাহ থাকবে না বলে অপপ্রচার চলছে’

প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, একটি মহল প্রচারণা চালাচ্ছে যে জুলাই সনদ পাস হলে সংবিধান থেকে ১৯৭১-কে মুছে ফেলা হবে, বিসমিল্লাহ থাকবে না—এসব কথা ঠিক নয়।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রায় ১২০০ ইমামকে গণভোটে উদ্বুদ্ধকরণ সভায় তিনি এ কথা বলেন।

আলী রীয়াজ বলেন, ‘জুলাই জাতীয় সনদে ১৯৭১-কে মুছে দেওয়ার ব্যাপারে কোনো কথা নেই এবং বিসমিল্লাহ বাদ দেওয়ার ব্যাপারেও এখানে কোনো আলোচনা হয়নি। কেউ যদি এসব কথা বলে থাকেন, তাহলে হয় না বুঝে বলেছেন, অথবা উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার করছেন। কেউ যদি জুলাই সনদের বিরুদ্ধেও কোনো আলোচনা করতে চায়, তাহলে তাদের কথাও শুনতে হবে। কিন্তু তা হতে হবে যৌক্তিকভাবে ও শান্তিপূর্ণভাবে। জুলাই সনদ তৈরি হয়েছে রক্ত দিয়ে। এটা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। মানুষকে বোঝাই, যেন এই সুযোগ আমরা হেলায় না হারাই।’

গণভোটে উদ্বুদ্ধকরণ সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও বক্তব্য রাখেন।

এ সময় গণভোটকে যারা ইচ্ছাকৃত জটিল করতে চাচ্ছেন তাদের কাছে অনুরোধ জানিয়ে বক্তারা বলেন, ‘বিশ্বের অন্যান্য সকল দেশের মতোই বাংলাদেশে গণভোট হচ্ছে। এতে বিভ্রান্ত হওয়ার কোনো কিছু নেই। আমরা এমন একটি বাংলাদেশ তৈরি করতে চাই, যেখানে অন্যায্য থাকবে না। জুলাই সনদ ভবিষ্যতে দেশ পরিচালনার জন্য দলিল। আপনারা সম্মতি দিলে আগামীতে যারা ক্ষমতায় আসবেন তারাই এই দলিল বাস্তবায়ন করবেন।’

বক্তারা আরও জানান, গত ১৬ বছরে একজনের হাতেই সকল ক্ষমতা পুঞ্জীভূত ছিল৷ রাষ্ট্রপতির ক্ষমতার অপব্যবহার হয়েছে। খুনের আসামি মাফ পেয়েছেন। আগামীতে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনা, দুদক, নির্বাচন কমিশন ও বিচার বিভাগকে স্বাধীন ও দুর্নীতিমুক্ত করতে হলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। গত ১৬ বছরে সংবিধান সংশোধন ছেলে খেলায় পরিণত হয়েছিল।

সংবিধান সংশোধনকে আরও শক্তিশালী করা, নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করতে ‘হ্যাঁ’ ভোটের প্রয়োজন। এসব বিষয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা তৈরি করতে ইমামদের প্রতি আহ্বান জানান তারা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

তুরাগ নদে আ.লীগের ৭ জনের লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

আজ শনিবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘তুরাগ নদীতে ভাসছে আওয়ামী লীগ-ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ’ শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে।’

৬ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রী ভিক্ষার ঝুলি নিয়ে চীনে যান নাই: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে দেশটির কাছ থেকে প্রকল্প সহায়তার বিষয়ে করা প্রশ্নে ‘বিব্রত’ হওয়ার কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এক প্রশ্নের রেশ ধরে তিনি বলেন, ‘উনি নগদ প্রাপ্তির কথা বললেন। ভাই, এ সমস্ত প্রশ্ন করবেন না, আমরা খুব বিব্রত হই। এখানে উনি (প্রধানমন্ত্রী) ভিক্ষার ঝুলি নিয়ে

৬ ঘণ্টা আগে

‘মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ান’— অর্থমন্ত্রীর প্রতি জয়নুল আবেদীন ফারুক

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে ২২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

৮ ঘণ্টা আগে

চীনের করিডোর প্রস্তাব খতিয়ে দেখছে বাংলাদেশ, সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

শনিবার (২৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, চীনের করিডোর প্রস্তাবটি সরকার খতিয়ে দেখছে। তবে এ বিষয়ে এখনো কোনো অবস্থান নেওয়া হয়নি। পরিবহন ব্যয় কমানোর সম্ভাবনাই এ প্রস্তাবে সরকারের আগ্রহের অন্যতম কারণ বলেও উল্লেখ করেন তিনি।

৮ ঘণ্টা আগে