রোমে প্রধান উপদেষ্টা, যোগ দেবেন ওয়ার্ল্ড ফুড ফোরামে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিতে রোববার রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি: প্রধান উপদেষ্টার দপ্তর

ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সফরে জাতিসংঘের ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচারাল অরগানাইজেশনের (এফএও) ফ্ল্যাগশিপ এই ইভেন্টের মূল অধিবেশনে ভাষণ দেওয়া ছাড়াও বেশ কিছু দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন তিনি।

রোববার (১২ অক্টোবর) ইতালির স্থানীয় সময় বিকেল ৫টায় (বাংলাদেশ সময় রাত ৯টা) প্রধান উপদেষ্টাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি রোমে অবতরণ করে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো বার্তায় বলা হয়েছে, ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ টি এম রকিবুল হক রোমের ফিউমিসিনো বিমানবন্দরে স্বাগত জানান প্রধান উপদেষ্টাকে।

এর আগে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সকাল সাড়ে ১১টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওয়ানা দেয়। এ সফর শেষে ১৫ অক্টোবর প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

সফরসূচি অনুযায়ী, অধ্যাপক মুহাম্মদ ইউনূস ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। পাশাপাশি তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে খাদ্যনিরাপত্তা, দারিদ্র্য নিরসন, টেকসই উন্নয়নসহ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে।

ওয়ার্ল্ড ফুড ফোরাম জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম। এখানে বিশ্বের নীতিনির্ধারক, গবেষক ও উদ্যোক্তারা খাদ্যব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন। এবারের ইভেন্টটি ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত রোমে এফএওর সদর দপ্তরে অনুষ্ঠিত হচ্ছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রূপপুর প্রকল্প নির্ধারিত সময়েই শেষ হবে: প্রধানমন্ত্রীকে রোসাটম ডিজি

বৈঠকে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রকল্পের সফল বাস্তবায়নে রাশিয়ার কারিগরি ও প্রযুক্তিগত সহায়তার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। রোসাটম মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ বাংলাদেশের পারমাণবিক সক্ষমতা অর্জনের যাত্রায় রাশিয়ার

২ ঘণ্টা আগে

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ (তিন) নম্বর (পুন:) ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

৩ ঘণ্টা আগে

জাপানের ১৬ খাতে বিপুল জনশক্তি পাঠাতে সরকারের জোর প্রস্তুতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও জাপান বিশেষজ্ঞ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, জাপান বাংলাদেশের জনশক্তি রপ্তানির একটি আকর্ষণীয় গন্তব্য। সেখানে দক্ষ কর্মীর ব্যাপক চাহিদা রয়েছে। সরকার দক্ষ জনবল তৈরি করতে পারলে এসএসডব্লিউ’র মোট চাহিদার ৪০ শতাংশ পর্যন্ত কর্মী পাঠাতে পারবে বা

৩ ঘণ্টা আগে

৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে নৌ-হুঁশিয়ারি সংকেত

বার্তায় বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

৫ ঘণ্টা আগে