প্রবাসীদের ২৫ জানুয়ারির মধ্যে ভোট দিতে বলল ইসি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
নির্বাচন কমিশন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট ব্যবহারের সময়সীমা নির্ধারণ করে দিয়েছে নির্বাচন কমিশন। বুধবার (২১ জানুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যে সব প্রবাসী ভোটার পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধিত হয়েছেন, তাদের আগামী ২৫ জানুয়ারির মধ্যে ভোট প্রদান করে ব্যালট পেপারটি ডাকযোগে পাঠানোর আহ্বান জানিয়েছে ইসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবাসী ভোটারদের প্রদত্ত ভোট সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে যথাসময়ে পৌঁছানোর লক্ষ্যে নির্বাচন কমিশন এই আহ্বান জানিয়েছে। আগামী ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালট পোস্ট করা না হলে নির্ধারিত সময়ে পৌঁছানোর ক্ষেত্রে ঝুঁকি তৈরি হবে।

দেশে এবং দেশের বাইরে থেকে ১৫ লাখ ৩৩ হাজার প্রবাসী পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। এদের অর্ধেকের বেশি রয়েছে প্রবাসী।

আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন হবে। ওইদিন পোস্টাল ব্যালট গণনা করবেন রিটার্নিং কর্মকর্তারা।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পিএসসির নতুন ‘সভাপতি’ অধ্যাপক নাজমুজ্জামান

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী তিনি দায়িত্ব নেওয়ার তারিখ থেকে পাঁচ বছর বা তার ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার মধ্যে যা আগে ঘটে, সেই সময় পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সভাপতি পদে নাজমুজ্জামান ভূঁইয়া বহাল থাকবেন।

১৪ ঘণ্টা আগে

ঘুস-অনুপস্থিতি-পলাতক— ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

পুলিশের বিভিন্ন পদমর্যাদার সাত কর্মকর্তাকে অপসারণ ও বরখাস্ত করেছে সরকার। ঘুস নিয়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি, দীর্ঘদিন অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিতি ও পলাতক থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

১৫ ঘণ্টা আগে

মতিঝিল আইডিয়াল স্কুলে ‘ভর্তি বাণিজ‍্য’ বন্ধের দাবি

জিয়াউল কবির দুলু ও আ স ম আলমগীর বিবৃতিতে বলেন, গত তিন-চার বছর ধরে ভর্তি বাণিজ্যের একটি সিন্ডিকেট হাইকোর্টে রিট করে সরকারি নীতিমালায় অনুযায়ী ৫ শতাংশ বরাদ্দের বাইরেও সহোদর কোটায় বাড়তি শিক্ষার্থী ভর্তি করানোর আদেশ নিয়ে ভর্তি বাণিজ্য করে আসছে। স্কুলের সব শিক্ষার্থীর সহোদরদের ভর্তি করানো হলে বাইরের আর ক

১৭ ঘণ্টা আগে

নদীভাঙনকবলিত অসহায়দের পাশে এবিজি ফাউন্ডেশন

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার নদীভাঙনকবলিত অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) ফাউন্ডেশন। এ সহায়তা পেয়ে অসহায় মানুষজন কৃতজ্ঞতা প্রকাশ করেন।

১৮ ঘণ্টা আগে
Advertisement