অবশ্যই দেশে থাকব: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

দায়িত্ব শেষ করার পর অবশ্যই দেশে থাকবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিদায়ী সভায় এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, একটা নির্ভেজাল, উৎসবমুখর ও ক্রেডিবল নির্বাচন হয়েছে। নির্বাচনের দিন ব্যালট বাক্স ছিনতাই—এমন ঘটনা ঘটেনি। যদিও কুলাউড়ার একটি ঘটনা ঘটতে গিয়েছিল, সেটি সঙ্গে সঙ্গে উদ্ধার করা গেছে। আমাদের সবচেয়ে বড় ভালো লাগার বিষয় হচ্ছে একটি ফ্রি-ফেয়ার ইলেকশন হয়েছে।

তিনি বলেন, আমি একটি ভঙ্গুর পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছিলাম; কিন্তু এখন স্থিতিশীল অবস্থায় রয়েছে। আমার বাস্তব জীবনে সব সময় চ্যালেঞ্জ আছে। তবে এটা দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করতে হবে। সামনে যে মন্ত্রী হবে, তার জন্য দোয়া থাকবে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমাদের সঙ্গে যারা কাজ করেছে, তারা সবাই ধন্যবাদ পাওয়ার যোগ্য। পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বন্ধ করায় কিছুটা স্বস্তি আসছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দেশে সারের সংকট নেই, চাহিদার অতিরিক্ত মজুত: কৃষিমন্ত্রী

সরকারের প্রথম ১৮০ দিনে কৃষি মন্ত্রণালয়ের কার্যক্রম ও অগ্রগতি ‘সন্তোষজনক’ বলে মন্তব্য করেন কৃষিমন্ত্রী। কৃষি উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণ সুবিধা সম্প্রসারণ এবং প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে দেশ পর্যায়ক্রমে কৃষিপণ্য আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসতে পারবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

৫ ঘণ্টা আগে

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিক লীগ নেতা ‘হাতকাটা কাশেম’ কারাগারে

এর আগে সোমবার রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে কাশেমকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার ইন্সপেক্টর আবদুল হান্নান মঙ্গলবার তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন।

৬ ঘণ্টা আগে

পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেমের পদত্যাগ

মঙ্গলবার (১৮ আগস্ট) তিনি পিএসসি সচিবালয়ে পদত্যাগ পত্র জমা দিয়েছেন জানিয়ে কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, “চেয়ারম্যান স্যারের পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির দপ্তরে নিয়ে যাওয়া হচ্ছে।”

৬ ঘণ্টা আগে

দেশে রোহিঙ্গার সংখ্যা নিয়ে মিয়ানমারের তথ্য প্রত্যাখ্যান ঢাকার

মঙ্গলবার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক মো. তৌফিক-উর-রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াও সো মোয়ের বৈঠকে এ অবস্থান তুলে ধরা হয়।

৮ ঘণ্টা আগে