প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর কারওয়ান বাজারে ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব আজিজুর রহমান মুছাব্বিরকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম।
রবিবার (১১ জানুয়ারি) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
ডিএমপির ডিবিপ্রধান জানান, ঢাকা, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মূল পরিকল্পনাকারী মো. বিল্লাল, শ্যুটার জিন্নাত ও মো. রিয়াজ এবং আসামিদের আত্মগোপনে সহায়তাকারী বিল্লালের ভাই আব্দুল কাদিরকে গ্রেপ্তার করা হয়েছে। কারওয়ান বাজারে ব্যবসা নিয়ে দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। আসামিরা হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
মো. শফিকুল ইসলাম জানান, মুছাব্বিরকে হত্যার সুপারি বিদেশ থেকে বিল্লালকে দেন তার এক বড় ভাই। ১৫ লাখ টাকা ও মামলা সংক্রান্ত্র সব দায়িত্ব নেওয়ার আশ্বাসে রাজি হন বিল্লাল। পরে ৩ থেকে ৪ লাখ টাকা ও একটি মোটরসাইকেলের চুক্তিতে শ্যুটার জিন্নাতকে ভাড়া করেন তিনি।
ডিএমপির ডিবিপ্রধান আরো জানান, জিন্নাতের আগে গ্রেপ্তার রিয়াজকে ভাড়া করেন বিল্লাল। কিন্তু রিয়াজ হত্যার আগের দিন মুছাব্বিকে হত্যা না করে চলে আসেন। পরে দায়িত্ব পান জিন্নাত।

তার দাবি, পেশাগত ঈর্ষা এবং ডিআইএতে পদায়ন না পাওয়া কয়েকজন কর্মকর্তার বিরোধিতার কারণেই তাকে যোগ দিতে বাধা দেওয়া হয়েছে। এ সময় তার সঙ্গে অশোভন আচরণ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
৩ ঘণ্টা আগে
তারেক রহমান বলেন, বাংলাদেশে আবহমানকাল থেকে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষ একে অপরের সঙ্গে মিলেমিশে সাম্প্রদায়িক পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য এবং সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম এবং সংস্কৃতি পালন করে আসছে। তবে সময় সময় কংস-চরিত্রের মানুষেরা রাষ্ট্র এবং সমাজে বিভেদ-বিরোধ সৃষ্টি জিইয়ে রাখার অপচে
৪ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্ধারের পরপরই শিশুটিকে দ্রুত নিকটস্থ রাশুয়া ধাঙ্গে ত্রাণশিবিরে নিয়ে আসা হয় এবং প্রয়োজনীয় শারীরিক পর্যবেক্ষণ দেওয়া হয়।
৫ ঘণ্টা আগে
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী তিনি দায়িত্ব নেওয়ার তারিখ থেকে পাঁচ বছর বা তার ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার মধ্যে যা আগে ঘটে, সেই সময় পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সভাপতি পদে নাজমুজ্জামান ভূঁইয়া বহাল থাকবেন।
১৬ ঘণ্টা আগে