সালমান এফ রহমানসহ ৩৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

বাসস
আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ১৮: ৪৭
সালমান এফ রহমান। ছবি: সংগৃহীত

জনতা ব্যাংক থেকে চারটি পৃথক গার্মেন্টস প্রতিষ্ঠানের নামে ইডিএফ সুবিধাসহ মোট ৩৩ দশমিক ৬২ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২ হাজার ৮৫৮ কোটি টাকা) অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান ফজলুর রহমানসহ ৩৪ ব্যক্তির বিরুদ্ধে পৃথক চারটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুপুরে দুদক’র প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্থাটির মহা-পরিচালক মো. আক্তার হোসেন।

দুদক জানায়, এদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও পরস্পর যোগসাজশে ভুয়া ও নতুন প্রতিষ্ঠান ব্যবহার করে ইডিএফ সুবিধাসহ ঋণ গ্রহণ, বিবি এলসি’র মাধ্যমে ভুয়া আমদানি-রফতানি দেখিয়ে অ্যাকোমোডেশন বিল তৈরি এবং আত্মসাৎকৃত অর্থ হস্তান্তর, রূপান্তর ও লেয়ারিংয়ের মাধ্যমে মানিলন্ডারিংয়ের প্রমাণ পাওয়া গেছে।

উপ-পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীনের নেতৃত্বে পাঁচ সদস্যের অনুসন্ধানকারী দল এ সব অভিযোগের অনুসন্ধান করে।

অনুসন্ধান অনুযায়ী, ইয়েলো অ্যাপারেলস লিমিটেড নামের একটি নতুন প্রতিষ্ঠানের অনুকূলে ঋণ মঞ্জুর ও প্রদানপূর্বক বিবি এলসি’র মাধ্যমে নিজেদের মধ্যে পণ্য আমদানি-রফতানি দেখিয়ে প্রায় ৭০০ বার অ্যাকোমোডেশন বিল তৈরি করে ৪৮৯ দশমিক ৭৮ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪১৬ দশমিক ৩১ কোটি টাকা, আত্মসাত করা হয়। এ ঘটনায় ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া পিংক মেকার লিমিটেড-এর নামে একই কৌশলে ৭৯ দশমিক ৪৫ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৬৭৫ দশমিক ৩৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২০ জনের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়।

অ্যাপোলো অ্যাপারেলস লিমিটেড নামীয় প্রতিষ্ঠানের মাধ্যমে বিবি এলসি ব্যবহার করে প্রায় ৮৪ দশমিক ৬০ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭১৯ দশমিক ১৫ কোটি টাকা, আত্মসাতের ঘটনায় ২৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে, বে সিটি অ্যাপারেলস লিমিটেড নামীয় ভুয়া প্রতিষ্ঠানের অনুকূলে ঋণ সুবিধা দিয়ে ১২৩ দশমিক ১৯ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ১ হাজার ৪৭ কোটি টাকা, আত্মসাত ও মানি লন্ডারিংয়ের অভিযোগে ২৭ জনের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

চারটি মামলাতেই প্রাথমিক অভিযুক্ত হিসেবে নাম রয়েছে সালমান ফজলুর রহমান ও তার ভাই এ.এস.এফ. রহমানের।

এছাড়া বেক্সিমকো লিমিটেডের পরিচালক ইকবাল আহমেদ, ওসমান কায়সার চৌধুরী, এ.বি. সিদ্দিকুর রহমান, মাসুদ ইকরামুল্লাহ খান, শাহ মঞ্জুরুল হক ও রীম এইচ. শামসুদ্দোহাসহ সংশ্লিষ্ট পোশাক শিল্পপ্রতিষ্ঠানের মালিকরা এবং জনতা ব্যাংকের তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা অভিযুক্ত তালিকায় রয়েছেন।

দুদক জানায়, এ সব মামলায় দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ৪৭৭(এ/৩) ও ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধিত ২০১৫)-এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

উলটো পথে মন্ত্রীর গাড়ি, পুলিশের মামলা

এক ট্রাফিক কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশে এই প্রথম কোনো মন্ত্রীর গাড়ি উলটোপথে চলার অভিযোগে মামলা হয়েছে। এটা নজিরবিহীন। অতীতেও মন্ত্রীর গাড়ি গন্তব্যে দ্রুত যাওয়ার জন্য অথবা যানজট এড়াতে উলটোপথে যাওয়ার ঘটনা গণমাধ্যমে এলেও মামলার ঘটনা এটিই প্রথম।’

৪ ঘণ্টা আগে

ন্যায়বিচার-সমতা-মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতির ভিত্তি: আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন, সমাজে ন্যায়বিচার, সমতা, মানবাধিকার ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত হলেই কেবল টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব। একইসঙ্গে শান্তি বিনির্মাণে নারী নেতৃত্ব এগিয়ে নিতে বৈশ্বিক প্রচেষ্টা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন তিনি।

৪ ঘণ্টা আগে

গ্যাস-বিদ্যুতের সংকট কাটাতে সময় লাগতে পারে, চুরি-লুটপাট বন্ধে নয়: ক্যাব

বিদ্যুতের দাম গড়ে প্রায় ২০ শতাংশ বাড়লেও সাম্প্রতিক মাসগুলোতে অনেক গ্রাহকের বিল দ্বিগুণের বেশি হয়েছে বলে জানান তিনি। বলেন, ‘অথচ লোডশেডিংয়ের কারণে তারা আগের তুলনায় কম বিদ্যুৎ ব্যবহার করছেন। এটা তো লুটপাট। আগে এই অনিয়ম ও চুরি বন্ধ করা দরকার।’

৫ ঘণ্টা আগে

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮–১০ ও দ্বিতীয় পর্ব ১৫–১৭ জানুয়ারি

বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইজতেমার সুষ্ঠু বাস্তবায়নের লক্ষ্যে তাবলিগ জামাতের উভয় পক্ষের সঙ্গেই আলোচনা হয়েছে। সাদপন্থী মুরুব্বিদের সঙ্গে আজকের বৈঠকটি অনুষ্ঠিত হয়, এর আগে জুবায়েরপন্থী শীর্ষ দায়িত্বশীলদের সঙ্গেও বিস্তারিত কথা বলেছে সরকার।

৫ ঘণ্টা আগে
Advertisement