মনি চক্রবর্তীর হত্যাকাণ্ড সাম্প্রদায়িক নয়, পারিবারিক কলহের ফল

বাসস

নরসিংদীতে ব্যবসায়ী মনি চক্রবর্তীর হত্যাকাণ্ডকে সাম্প্রদায়িক হামলা হিসেবে প্রচার করা হলেও প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহ ও ব্যবসায়িক পূর্বশত্রুতার জেরেই ঘটেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।

তিনি আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে বলেন, পুলিশ ও নিহতের পরিবারের প্রাথমিক ধারণা অনুযায়ী, মনি চক্রবর্তীর হত্যাকাণ্ডের সঙ্গে সাম্প্রদায়িক কোনো যোগসূত্র পাওয়া যায়নি।

ফয়েজ আহম্মদ বলেন, নিহত ব্যক্তির ধর্মীয় পরিচয় সনাতন হওয়ায় ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন জায়গায় মিথ্যা প্রচারণা ছড়ানো হয়েছে, যেখানে এটিকে সাম্প্রদায়িক হামলা হিসেবে উপস্থাপন করা হয়। তবে প্রাথমিক অনুসন্ধানে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

তিনি বলেন, সাম্প্রতিক কিছু ঘটনায় অপপ্রচারের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা লক্ষ করা যাচ্ছে। মিথ্যা বা বানোয়াট তথ্যের ভিত্তিতে দেওয়া বক্তব্য সমাজে বিভ্রান্তি তৈরি করতে পারে এবং সাম্প্রদায়িক সহাবস্থানের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।

ব্রিফিংয়ে সিনিয়র সহকারী প্রেস সচিব বলেন, মনি চক্রবর্তীর হত্যাকাণ্ড নিয়ে কয়েকজন বিশিষ্ট নাগরিক উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। অতীতে তারা বিভিন্ন ঘটনায় নিরপেক্ষ অবস্থান নিয়ে সরেজমিন তদন্ত করেছেন। তাই বর্তমানেও কোনো ঘটনায় উদ্বেগ তৈরি হলে তথ্য যাচাই-বাছাই করা এবং প্রয়োজনে ঘটনাস্থল পরিদর্শনের আহ্বান জানান তিনি।

ফয়েজ আহম্মদ বলেন, ভুল তথ্য ও বক্তব্য একত্রে ছড়িয়ে পড়লে তা সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। এ বিষয়ে সবাইকে দায়িত্বশীল ও সতর্ক ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

প্রতিবাদের মুখে ডিআইএতে যোগ দিতে পারলেন না যুগ্ম পরিচালক সালাম আজাদ

তার দাবি, পেশাগত ঈর্ষা এবং ডিআইএতে পদায়ন না পাওয়া কয়েকজন কর্মকর্তার বিরোধিতার কারণেই তাকে যোগ দিতে বাধা দেওয়া হয়েছে। এ সময় তার সঙ্গে অশোভন আচরণ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

৩ ঘণ্টা আগে

ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টা ঠেকাতে সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

তারেক রহমান বলেন, বাংলাদেশে আবহমানকাল থেকে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষ একে অপরের সঙ্গে মিলেমিশে সাম্প্রদায়িক পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য এবং সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম এবং সংস্কৃতি পালন করে আসছে। তবে সময় সময় কংস-চরিত্রের মানুষেরা রাষ্ট্র এবং সমাজে বিভেদ-বিরোধ সৃষ্টি জিইয়ে রাখার অপচে

৪ ঘণ্টা আগে

নেপালে ভয়াবহ বন্যার ৭ দিন পর ৪৫ দিনের শিশুকে জীবিত উদ্ধার

স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্ধারের পরপরই শিশুটিকে দ্রুত নিকটস্থ রাশুয়া ধাঙ্গে ত্রাণশিবিরে নিয়ে আসা হয় এবং প্রয়োজনীয় শারীরিক পর্যবেক্ষণ দেওয়া হয়।

৫ ঘণ্টা আগে

পিএসসির নতুন ‘সভাপতি’ অধ্যাপক নাজমুজ্জামান

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী তিনি দায়িত্ব নেওয়ার তারিখ থেকে পাঁচ বছর বা তার ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার মধ্যে যা আগে ঘটে, সেই সময় পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সভাপতি পদে নাজমুজ্জামান ভূঁইয়া বহাল থাকবেন।

১৬ ঘণ্টা আগে
Advertisement