হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ১৮: ৩০
স্বাস্থ্য অধিদপ্তরের লোগো

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন হাম আক্রান্ত হয়েই মারা গেছেন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি চারজনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

সোমবার (২৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগে একজন করে মোট ৪ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে সিলেট বিভাগে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৫৮ শিশু। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৯০ জন।

এতে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সারা দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৯৩ জন। আর এই সময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৪৪২ জন। এ ছাড়া একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১৯ হাজার ১৮ জন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণে নির্দেশ হাইকোর্টের

১৯ মিনিট দেরির কারণে মনোনয়নপত্র জমা দিতে না পারা নুসরাত তাবাসসুম তার প্রার্থিতা ফিরে পেতে এর আগে হাইকোর্টে রিট আবেদন করেন। আদালতে আজ তার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মুহাম্মদ হোসেন লিপু ও মনিরুজ্জামান।

৬ ঘণ্টা আগে

৩০ এপ্রিলের পর সারা দেশে মাদকবিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

সোমবার জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাব দেন মন্ত্রী। এ সময় মন্ত্রী বলেন, আগামী ৩০ এপ্রিল জাতীয় সংসদের চলমান অধিবেশন শেষ হওয়ার পরপরই সারা দেশে মাদক, জুয়া ও অনলাইন জুয়ারি বিরুদ্ধে অভিযান

৬ ঘণ্টা আগে

স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর

তারেক রহমান বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি— ইনশাআল্লাহ, মেয়েদের শিক্ষাব্যবস্থা স্নাতক ও ডিগ্রি পর্যন্ত ফ্রি করব, যাতে মেয়েরা উচ্চশিক্ষা লাভ করতে পারে। শুধু তাই নয়, যে সকল মেয়েরা ভালো রেজাল্ট করবে, তাদেরকে আমরা সরকার থেকে উপবৃত্তির ব্যবস্থা করব।

৬ ঘণ্টা আগে

প্রস্তুতি শেষে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনাধীন উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রয়োজনীয় প্রস্তুতি শেষে দ্রুত স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচনী প্রক্রিয়া শুরু করা হবে।

৯ ঘণ্টা আগে