যশোর প্রতিনিধি

মেয়েদের শিক্ষাব্যবস্থা স্নাতক ও ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) বিকালে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বিএনপির এক সমাবেশে তিনি এ ঘোষণা দেন।
সমাবেশে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ১৯৯১ থেকে ৯৬ সাল পর্যন্ত যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, মা-বোনদের শিক্ষিত করার জন্য শিক্ষাব্যবস্থা মেট্রিক পর্যন্ত ফ্রি করে দিয়েছিলেন। পরবর্তীতে দেশনেত্রী খালেদা জিয়া যখন ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত ক্ষমতায় ছিলেন, তখন ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষাব্যবস্থা ফ্রি করে দিয়েছিলেন। তার অসমাপ্ত কাজ পূরণের লক্ষ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি, মেয়েদের শিক্ষাব্যবস্থা স্নাতক ও ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে করব।
তারেক রহমান বলেন, বিএনপি শহিদ জিয়ার দল, দেশনেত্রী খালেদা জিয়ার দল। এই বিএনপি বর্তমানে সরকার পরিচালনা করছে। বিএনপি শহিদ জিয়া ও খালেদা জিয়ার অসমাপ্ত কাজ পূরণ করতে চায়। সেজন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি— ইনশাআল্লাহ, মেয়েদের শিক্ষাব্যবস্থা স্নাতক ও ডিগ্রি পর্যন্ত ফ্রি করব, যাতে মেয়েরা উচ্চশিক্ষা লাভ করতে পারে। শুধু তাই নয়, যে সকল মেয়েরা ভালো রেজাল্ট করবে, তাদেরকে আমরা সরকার থেকে উপবৃত্তির ব্যবস্থা করব।
প্রধানমন্ত্রী বলেন, আমরা নির্বাচনের আগে বলেছিলাম— বাংলাদেশে মসজিদগুলোর কথাই বলুন, মাদরাসার কথা বলুন বা অন্য ধর্মের যেসব উপাসনালয় আছে সেখানে যে সকল ব্যক্তিবর্গ আছেন, ধর্মীয় গুরু বা মসজিদের ইমাম বা খতিব বা মুয়াজ্জিন সাহেব যারা আছেন, এই মানুষগুলো অনেকেই আছেন মানবেতর জীবনযাপন করেন। আমরা বলেছিলাম, আমরা সরকার গঠনে সক্ষম হলে এই মানুষগুলোর জন্য সম্মানের ব্যবস্থা করব। আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে সেই কাজও আমরা শুরু করেছি।
তিনি বলেন, বিএনপি সরকার গঠনে সক্ষম হলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করব— এই প্রতিশ্রুতি আমরা সরকার গঠনের প্রথম সাত থেকে দশ দিনের মাথায় বাস্তবায়ন করেছি। সারা বাংলাদেশে প্রায় ১২ লাখ কৃষক এই সুবিধা পাবে, ইনশাআল্লাহ। কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়াতে চাই, যাতে কৃষক ভাইয়েরা ধীরে ধীরে অর্থনৈতিকভাবে শক্তিশালী ভিত্তির ওপরে দাঁড়াতে পারে। এজন্য আমরা কৃষক কার্ডের কথা বলেছিলাম। সেই কৃষক কার্ড দেওয়ার কাজও ইনশাআল্লাহ আমরা শুরু করেছি।
বেকারদের কর্মসংস্থান নিয়ে তারেক রহমান বলেন, বাংলাদেশে বহু তরুণ— ছেলে হোক মেয়ে হোক, বেকার হয়ে বসে আছে। তাদের হয়তো শিক্ষা আছে, কিন্তু কর্মসংস্থানের সুযোগ নেই। আমরা বলেছিলাম বন্ধ কল-কারখানাগুলো চালু করার ব্যবস্থা করব। ইনশাআল্লাহ, ধীরে ধীরে বাংলাদেশের বহু বন্ধ কল-কারখানা আমরা আগামী কয়েক মাসের মধ্যে চালু করার ব্যবস্থা করব।
বিদেশে জনশক্তি রপ্তানি প্রসঙ্গে তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের জনশক্তি যাওয়া কমে গিয়েছে অথবা বন্ধ আছে। আমরা বেশ কয়েকটি দেশের সাথে কথা বলেছি এবং সিদ্ধান্ত গ্রহণ করেছি। ইনশাআল্লাহ, খুব দ্রুত সেই দেশগুলোতে আমাদের মানুষ কর্মসংস্থানের ব্যবস্থা করে যেতে পারবে।
খাল খনন প্রকল্পের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা সিদ্ধান্ত করেছি যে সমগ্র বাংলাদেশে আগামী পাঁচ বছরে ইনশাআল্লাহ ২০ হাজার কিলোমিটার খাল খনন করব। কারণ এই খালের পানি কৃষক সেচের জন্য ব্যবহার করতে পারবে। বাংলাদেশের মাটি আল্লাহ তায়ালা এত উর্বর করে দিয়েছেন যে সঠিক সময়ে যদি পানিটাও দেওয়া যায়, তাহলেই সুন্দর ফসল উৎপন্ন হয়। খালগুলো খনন করতে পারলে আশেপাশের মানুষ মাছ চাষ করতে পারবে, হাঁস পালন করতে পারবে এবং খালের দুই পাশে বৃক্ষরোপণ করে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে।
ক্রীড়া উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আগামী মাসে দুই তারিখে আমি সিলেট যাচ্ছি। সেখান থেকে আমরা সমগ্র বাংলাদেশে নতুন ও পেশাদার খেলোয়াড় তৈরির কাজ শুরু করব। এর মধ্যে যারা পেশাদার খেলোয়াড় এ রকম ৫০০ খেলোয়াড়কে আমরা সরকারের পক্ষ থেকে সম্মাননা দেওয়ার ব্যবস্থা করেছি।
বেলা আড়াইটায় এই সমাবেশের কার্যক্রম শুরু হয়। এর আগে শার্শায় উলশী খাল পুনঃখনন, হরিনারবিলে পাঁচশ শয্যার যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন এবং দড়াটানায় যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন হাম আক্রান্ত হয়েই মারা গেছেন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি চারজনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
৪ ঘণ্টা আগে
স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনাধীন উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রয়োজনীয় প্রস্তুতি শেষে দ্রুত স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচনী প্রক্রিয়া শুরু করা হবে।
৪ ঘণ্টা আগে
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য জঙ্গি হামলার গোয়েন্দা সতর্কতার পর রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে শাহজালাল বিমানবন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।
৫ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলায় একই বিভাগের শিক্ষক সুদীপ চক্রবর্তীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন এ আদেশ দেন।
৬ ঘণ্টা আগে