শিক্ষা-গবেষণায় ঢাবি ও ‘আমরা নারী’র সমঝোতা সই

ডেস্ক, রাজনীতি ডটকম
সোমবার (২৭ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় ও ‘আমরা নারী’র মধ্যে শিক্ষা ও গবেষণাবিষয়ক সমঝোতা স্মারক সই হয়। ছবি: সংগৃহীত

শিক্ষা, গবেষণা, দক্ষতা উন্নয়ন, নারী ক্ষমতায়ন, যুব নেতৃত্ব বিকাশ ও শিল্প খাতের সঙ্গে একাডেমিক সংযোগ আরও সুদৃঢ় করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও ‘আমরা নারী’র মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) ঢাবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী এবং আমরা নারীর প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এম এম জাহিদুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।

অনুষ্ঠানে জানানো হয়, সমঝোতা স্মারকের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে জ্ঞান বিনিময়, সক্ষমতা উন্নয়ন, উদ্ভাবন, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন যৌথ কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। এই সহযোগিতামূলক কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবে ঢাবির স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড সাপোর্ট ইউনিট (এসপিএসইউ)।

সমঝোতা স্মারকের আওতায় ঢাবি ও ‘আমরা নারী’ যৌথভাবে নারীর ক্ষমতায়ন, যুব নেতৃত্ব বিকাশ, জনস্বাস্থ্য সচেতনতা, গবেষণা কার্যক্রম, সাংস্কৃতিক উদ্যোগ ও কমিউনিটি উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে কাজ করবে। পাশাপাশি শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবক, ইন্টার্ন ও প্রকল্প সহকারী হিসেবে যুক্ত হওয়ার সুযোগ পাবে এবং শিক্ষকরা উপদেষ্টা, প্রশিক্ষক, মেন্টর ও গবেষণা সহযোগী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ, স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড সাপোর্ট ইউনিটের উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ শরীয়ত উল্লাহ এবং ‘আমরা নারী’র কোষাধ্যক্ষ তাসনুভা আরেফিনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাবিতে পরীক্ষায় এআই ব্যবহারসহ অসদুপায়, শাস্তি ৬৪ শিক্ষার্থীর

শাস্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে আরবি বিভাগের সাতজন; ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ প্রোগ্রাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং আইন বিভাগের তিনজন করে শিক্ষার্থী রয়েছেন। ভূগোল ও পরিবেশ, ইংরেজি এবং দর্শন বিভাগ থেকে শাস্তি

১ দিন আগে

মালিবাগ-মহাখালী-যাত্রাবাড়ী ও আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ

নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।

১ দিন আগে

শ্রেণিকক্ষের জনমিতিক পরিবর্তনের জন্য প্রস্তুত দক্ষিণ এশিয়ার শিক্ষাব্যবস্থা?

বিশ্বব্যাংকের মতে, দক্ষিণ এশিয়ার জনমিতিক পরিবর্তন নীতিগত পদক্ষেপ নেওয়ার জন্য একটি সুযোগ তৈরি করেছে। সরকারগুলো যদি এখনই স্কুলব্যবস্থার পরিকল্পনা করে এবং এই পরিবর্তন থেকে পাওয়া সুবিধা আবার শিক্ষায় বিনিয়োগ করে, তাহলে শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়াকে প্রতিটি শিশুর জন্য আরও উন্নতমানের শিক্ষা নিশ্চিত করার স

১ দিন আগে

সব জেলা পরিষদের স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক

নির্দেশনায় বলা হয়, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জেলা ও উপজেলা পর্যায়ের সব দাপ্তরিক মূল ভবন এবং জেলা পরিষদের আওতাধীন স্থাপনাগুলোতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে।

১ দিন আগে
Advertisement