প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ পুলিশের একজন অতিরিক্ত ডিআইজি ও দুজন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। তাদের তিনজনই জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের হত্যা মামলার আসামি। তারা বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
বৃহস্পতিবার (১৩ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের তিনজনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করেছে।
তিন কর্মকর্তার মধ্যে একজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ওএসডি হয়ে থাকা অতিরিক্ত ডিআইজি ও ঢাকা মহানগর পুলিশের সাবেক উপকমিশনার মো. শহিদুল্লাহ।
পুলিশ সুপার পদমর্যাদার বাকি দুজন হলেন— সিলেট রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত বাগেরহাটের সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খান এবং নীলফামারীর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট ও নোয়াখালীর সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান।
তিনজনের বিরুদ্ধেই সরকারি চাকরি আইন ২০১৮ সালের ৫৭ নম্বর আইনের ৩৯ (২) ধারা অনুযায়ী সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্তের কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে।
মো. শহিদুল্লাহর বিরুদ্ধে গত বছরের সেপ্টেম্বরে রাজধানীর পল্টন থানায় হত্যা মামলা হয়। আবুল হাসনাত খানের বিরুদ্ধে বাগেরহাটের ফকিরহাট থানায় হত্যা চেষ্টা ও বিশেষ ক্ষমতা আইনে মামলা হয় গত ৮ ফেব্রুয়ারি। আর নোয়াখালীর সোনাইমুড়ি থানায় হত্যা মামলা হয় আসাদুজ্জামানের বিরুদ্ধে।
তিনজনের নামে ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন তারিখে মামলা হলেও কাকতালীয়ভাবে তারা সবাই গ্রেপ্তার হন একই দিনে— চলতি বছরের ৯ ফেব্রুয়ারি।

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের আট বিভাগেই আগামী পাঁচ দিন দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে।
৮ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করতে গত ১৮ আগস্ট চালু হয়েছে এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ক্যামেরা ও ‘অটো ফাইন’ তথা স্বয়ংক্রিয় জরিমানার ব্যবস্থা। রাজধানীর যাত্রাবাড়ীর সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ক এই নজরদারির আওতায় আনা হয়েছে।
৯ ঘণ্টা আগে
২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না।
৯ ঘণ্টা আগে
আমীরুল ইসলাম শিশুদের জন্য ছড়া ও গল্পসহ নানা ধরনের সৃজনশীল লেখালেখিতে যুক্ত ছিলেন। দুই শতাধিক বই লিখেছেন তিনি। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান ছিলেন দীর্ঘদিন ধরে।
১২ ঘণ্টা আগে