কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় তরুণের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। ছবি: সংগৃহীত

কুষ্টিয়া সদর উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা এক মামলায় জহির রায়হান (৩২) নামে এক তরুণকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত জহির রায়হান সদর উপজেলার বাসিন্দা।

বুধবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল) বিচারক এ এইচ এম শফিকুল ইসলাম আসামির অনুপস্থিতিতে এ রায় দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল মজিদ।

তিনি বলেন, আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও ৫০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও ছয় মাসের কারাবাস দিয়েছেন আদালত।

মামলার বরাত দিয়ে আইনজীবী মজিদ বলেন, স্কুলে যাওয়া-আসার পথে দশম শ্রেণির ওই ছাত্রীকে জহির উত্ত্যক্ত করত। বিষয়টি ছাত্রীর পরিবার জহিরের পরিবার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানায়। এতে জহির ক্ষিপ্ত হয়।

তিনি বলেন, ২০১৮ সালের ৩ মার্চ রাতে ছাত্রীর বাবা-মা ওয়াজ শুনতে যান। তখন বাড়িতে ওই ছাত্রী একা ছিল। এই সুযোগে জহির বাড়িতে ঢুকে ছাত্রীকে ধর্ষণ করে। পরে ছাত্রী চিৎকার করলে আশপাশের লোকজন এসে জহিরকে আটক করে পুলিশে দেয়।

এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা জহিরের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এসআই আনোয়ারুল ইসলাম ২০১৮ সালের ৩০ এপ্রিল ২০০০ (সংশোধনী-৩) সালের ৯ (১) ধারার জহিরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। মামলা চলাকালে জহির জামিন নিয়ে পলাতক ছিল।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

উদ্বোধনকালে হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি মোনাজাতে অংশ নেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

১৫ ঘণ্টা আগে

নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, হাসপাতালের নতুন ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। অধিকাংশ যন্ত্রপাতি স্থাপনের কাজও শেষ হয়েছে। এতে হাসপাতালটির মোট শয্যা সংখ্যা বেড়ে এক হাজারে দাঁড়ায়। এর ফলে এটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসা কেন্দ্রে পরিণত হয়।

১৬ ঘণ্টা আগে

খুলনা-চট্টগ্রামসহ ৭ অঞ্চলে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার সই করা পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

১৭ ঘণ্টা আগে

জাতীয় প্রেস ক্লাবে জমকালো কাওয়ালী সন্ধ্যা

অনুষ্ঠানে 'আলী আলী মওলা আলী', 'পর্দা হ্যায় পর্দা', 'আমার দেহ মন বলে নবী নবী', 'ইশ্কে নবী দিল মে পয়দা করো', 'দমাদম মাস্ত কালান্দর' ও 'খাজা বাবা খাজা বাবা মারহাবা মারহাবা'-সহ জনপ্রিয় বেশ কিছু উর্দু, হিন্দি ও বাংলা কাওয়ালী পরিবেশন করা হয়।

১ দিন আগে