অর্থপাচার মামলায় রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস ৪ দিনের রিমান্ডে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৩ জুলাই ২০২৬, ১৮: ৪৫
অর্থপাচার মামলায় হরিদাস চন্দ্র তরণী দাসকে ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। ছবি: সংগৃহীত

গাইবান্ধার পলাশবাড়ীতে রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরণী দাসকে অর্থপাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন আজ সোমবার এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী কবীর হোসেন।

এর আগে রোববার সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের এসআই সাইফুল ইসলাম উত্তরা পশ্চিম থানায় হরিদাস চন্দ্রের বিরুদ্ধে ৯ কোটি ৩৫ লাখ টাকা অর্থপাচারের অভিযোগে এ মামলা করেন।

এরপর রাত সাড়ে ১২টার দিকে পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্য রামচন্দ্রপুর গ্রামের রাধা গোবিন্দ ও কালী মন্দির এলাকা থেকে হরিদাসকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি জানায়, হরিদাসের বিরুদ্ধে প্রতারণা, হুন্ডি ও সংঘবদ্ধ অপরাধের অভিযোগ থাকায় প্রাথমিক অনুসন্ধান করা হয়। তাতে দেখা যায়, বৈধ কোনো আয়ের উৎস না থাকলেও তার বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাবে ৯ কোটি ৩৫ লাখ টাকা জমা হয়েছে।

এর প্রায় সবই তিনি উত্তোলন করেছেন জানিয়ে সিআইডি জানায়, দেশের বিভিন্ন স্থানের নানা ব্যক্তি বিপুল পরিমাণ অর্থ হরিদাসের ব্যাংক হিসাবগুলোতে জমা করেছেন, যা তার পেশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

গ্রেপ্তার হরিদাস চন্দ্র রামচন্দ্রপুর গ্রামের গোপীনাথ চন্দ্র দাসের ছেলে। সোমবার তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন সিআইডি পুলিশের ইন্সপেক্টর কে এম রাকিবুল হুদা। রাষ্টপক্ষে কবীর হোসেন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন।

তবে হরিদাস চন্দ্রের পক্ষে তার আইনজীবী শ্যামল কুমার রায় রিমান্ডের বিরোধিতা করে জামিন চান। উভয়পক্ষের শুনানি নিয়ে আদালত হরিদাসকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

সম্প্রতি পলাশবাড়ী উপজেলায় রাধা গোবিন্দ ও কালী মন্দির চত্বরে হিন্দু দেবতা রামের বিগ্রহ নির্মাণ কাজ শুরু করে মন্দির কর্তৃপক্ষ। স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ভারতে অবস্থানের পর হরিদাস ২০২৪ সালে এলাকায় ফিরে আসেন। এরপর তিনি গ্রামের কালী মন্দিরের পুরনো অবকাঠামো পরিবর্তন করে আধুনিকায়নের উদ্যোগ নিয়েছিলেন।

উল্লেখ্য, এই রাম বিগ্রহটির অর্থায়নের উৎস নিয়ে প্রশ্ন তুলে ইমাম ওলামা পরিষদ আন্দোলনে নামলে গত ৯ জুন এটির নির্মাণের কাজ স্থগিত করে মন্দির কমিটি। এর আগে স্থানীয়রা বলেছেন, নির্মাণ শেষ হলে এটি হতো ‘এশিয়ার সর্ববৃহৎ’ রাম বিগ্রহ।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সংসদের ভবিষ্যৎ নিয়ে ‘চিন্তিত’ স্পিকার

স্পিকার বলেন, আমি এ সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। আজকে একে অপরকে কথা বলার সুযোগকে যেভাবে বাধা দেওয়ার প্রচেষ্টা দেখেছি, এটা সংসদের জন্য ভালো লক্ষণ না।

২১ ঘণ্টা আগে

‘খণ্ডিত সংস্কারে’র অংশ হবে না বিরোধী দল, নতুন অধিবেশনের প্রথম দিনেই ওয়াকআউট

১ দিন আগে

চিকিৎসাবিজ্ঞানে ইতিহাস— এআইয়ের সহায়তায় প্রথমবার মস্তিষ্কের টিউমার অপসারণ

এরপর মস্তিষ্কের ভেতরের গুরুত্বপূর্ণ কাঠামো— বিশেষ করে স্নায়ু, রক্তনালি ও অন্যান্য সূক্ষ্ম টিস্যু চিহ্নিত করে সেগুলোকে রঙের মাধ্যমে আলাদা করে দেখাচ্ছিল। ফলে কোন জায়গায় অস্ত্রোপচারের যন্ত্র নেওয়া নিরাপদ এবং কোন জায়গা এড়িয়ে চলতে হবে, তা সার্জনদের আরও স্পষ্টভাবে বুঝতে সাহায্য করছিল এআই।

১ দিন আগে

বাসসের নতুন এমডি কাদের গনি, বাদ পড়লেন সবুজ

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন মুহাম্মদ কাদের গনি চৌধুরী। তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক এ পদে নিয়োগ দিয়েছে সরকার।

১ দিন আগে