বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ২১: ০৬
বাসসের এমডি ও প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন কাদের গনি চৌধুরী। ছবি: কাদের গনি চৌধুরীর ফেসবুক পেজ থেকে

পাঁচ মাস যেতে না যেতেই বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নেতৃত্বে পরিবর্তন এসেছে। এবারে রাষ্ট্রায়ত্ত এ বার্তা সংস্থার নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন মুহাম্মদ কাদের গনি চৌধুরী। তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক এ পদে নিয়োগ দিয়েছে সরকার।

বাসসের এমডি ও প্রধান সম্পাদক হিসেবে কামাল উদ্দিন মজুমদারের (কামাল উদ্দিন সবুজ) স্থলাভিষিক্ত হচ্ছেন কাদের গনি চৌধুরী। এ বছরের ৭ এপ্রিল কামাল উদ্দিন মজুমদারও এক বছরের জন্য এ পদে নিয়োগ পেয়েছিলেন। নিয়োগ পাওয়ার সাড়ে চার মাসের মাথায় তার নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) কামাল মজুমদারের অবশিষ্ট মেয়াদ বাতিল করে ও কাদের গনি চৌধুরীকে তার জায়গায় নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

নতুন নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) আইন, ২০১৮-এর ধারা ১০(১) অনুযায়ী মুহাম্মদ কাদের গনি চৌধুরীকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে তিনি ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।

কাদের গনি চৌধুরী দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিবের দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব।

নিয়োগের শর্ত অনুযায়ী, মুহাম্মদ কাদের গনি চৌধুরীকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগ করতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, তার নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেক প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে চুক্তিভিত্তিক হিসেবে নিয়োগ দেওয়া কামাল উদ্দিন মজুমদারের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। এ আদেশও অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আমি জামিন চাই না, আবেদন প্রত্যাহার করতে চাই: দীপু মনি

‘আমি দুই বছর ধরে কারারুদ্ধ আছি। গত এপ্রিল মাসে আমার জামিন আবেদন করা হয়েছে। এখন আমি জামিন চাই না। আমি জামিন আবেদন প্রত্যাহার করতে চাই।’ আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এ কথা বলেছেন সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি।

৪ ঘণ্টা আগে

সালমান শাহ হত্যা মামলা: ৫ দিনের রিমান্ডে অভিনেতা ডন

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিনেতা ও খলনায়ক আশরাফুল হক ডনকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন বলে জানিয়েছেন প্রসিকিউশন পুলিশের এসআই শাহ আলম।

৬ ঘণ্টা আগে

২ তরুণের ‘ঘুসসাইটে’ মাত্র ৬ দিনে ৯১ কোটি টাকার ঘুসের অভিযোগ

ঘুসসাইটের নির্মাতা শাহেদ শরীফ ও সাইফ কবিরের মতে, কোনো নির্দিষ্ট ব্যক্তির অপকর্ম প্রমাণ করা এই প্ল্যাটফর্মের উদ্দেশ্য নয়। সরকারি সেবা নিতে গিয়ে অনানুষ্ঠানিকভাবে অর্থ দাবির একটি উন্মুক্ত পাবলিক রেকর্ড বা লেজার তৈরি করাই তাদের লক্ষ্য। এর মাধ্যমে বিভিন্ন দপ্তরে ঘুস লেনদেনের নিয়মিত চিত্র বা ধরন শনাক্ত কর

৭ ঘণ্টা আগে

চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চান এলজিআরডি মন্ত্রী

বৈঠকে ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা, পয়ঃনিষ্কাশন, আবাসনসহ বাংলাদেশের শিক্ষা কারিকুলামে ম্যান্ডারিন তথা চীনা ভাষা অন্তর্ভুক্তকরণ, দাশেরকান্দি স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) পূর্ণমাত্রায় ব্যবহার উপযোগী করতে প্রয়োজনীয় পাইপলাইন নেটওয়ার্ক সম্প্রসারণ এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির বিষয়েও আলো

৮ ঘণ্টা আগে