শাপলা চত্বর নিয়ে ট্রাইব্যুনালের তদন্ত: মিলেছে ৩২ প্রাণহানির তথ্য

প্রতিবেদক, রাজনীতি ডটকম
২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ব্যাপক সহিংসতা হয়। ছবি: সংগৃহীত

এক যুগেরও বেশি সময় আগে রাজধানীর শাপলা চত্বরে ইসলামপন্থিদের ‘অরাজনৈতিক’ সংগঠন হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সহিংসতায় ৩২ জন নিহত হয়েছিলেন বলে উঠে এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তে। এ তথ্যের ওপর ভিত্তি করে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিলের প্রস্তুতিও চলছে।

রোববার (৩ মে) ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান। ২০১৩ সালে শাপলা চত্বরের ওই সহিংসতার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ আদালতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা হয়েছে।

চিফ প্রসিকিউটর বলেন, এ ঘটনায় আমরা ৩২ জন নিহত ব্যক্তির তালিকা পেয়েছি। তারা শাপলা চত্বরেই নিহত হয়েছেন। নারায়ণগঞ্জ ও চট্টগ্রামেও হত্যাকাণ্ডের প্রমাণ পাওয়া গেছে।

ঘটনার সময় সরকারে ঊর্ধ্বতন যারা ছিলেন এবং পুলিশের যারা এ ঘটনায় জড়িত ছিলেন, তাদেরও এ মামলায় আসামি করা হবে বলে জানান ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রধান এ আইনজীবী। তিনি বলেন, শাপলা চত্বরের এ মামলায় ৯০ শতাংশ তদন্ত শেষ হয়েছে। বাকি কাজও শিগগির সম্পন্ন করতে পারব। এরপর তদন্ত প্রতিবেদন হাতে পেলে যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিক অভিযোগ আকারে ট্রাইব্যুনালে দাখিল করা হবে।

২০১৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলে এ রায় প্রত্যাখ্যান করে তার ফাঁসির দাবিতে শাহবাগে গড়ে আন্দোলন, যা গণজাগরণ মঞ্চ নামে দেশব্যাপী ছড়িয়ে পড়ে। ওই আন্দোলনে বড় ভূমিকা রেখেছিলেন ব্লগাররা।

পরে ওই বছরের ৫ মে গণজাগরণ মঞ্চের বিপরীতে ‘নাস্তিক’ ব্লগারদের শাস্তির দাবিতে মতিঝিলে সমাবেশ আয়োজন করে হেফাজতে ইসলাম। ওই সমাবেশ ঘিরে দিনভর চলে সহিংসতা, যা চলে রাত পর্যন্ত। পরে রাতে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে তাদের মতিঝিল থেকে সরানো হয়।

ওই ঘটনার পর মানবাধিকার সংগঠন ‘অধিকার’ এক প্রতিবেদনে জানায়, শাপলা চত্বরের অভিযানে ৬১ জন নিহত হয়েছিলেন। অন্যদিকে পুলিশের দাবি, সে দিন সারা দিনের সহিংসতায় ১১ জন নিহত হলেও রাতের অভিযানে কেউ মারা যাননি।

২০২৪ সালের জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের সপ্তাহ তিনেক পর ২০ আগস্ট শাপলা চত্বরের ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ জমা পড়ে। এ ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, র‌্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদসহ আরও অনেকের নাম উঠে এসেছে।

মামলার আসামিদের মধ্যে ছয়জন গ্রেপ্তারও হয়েছেন— সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির ও সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল।

গ্রেপ্তার ছয় আসামিকে গত ৫ এপ্রিল ট্রাইব্যুনালে হাজির করা হয়। ওই দিন তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য প্রসিকিউশন দুই মাস সময় চেয়ে আবেদন করে। সে আবেদন মঞ্জুর করে ট্রাইব্যুনাল প্রতিবেদন দাখিলের জন্য ৭ জুন দিন নির্ধারণ করে দেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সংসদের তৃতীয় অধিবেশন ২৭ আগস্ট

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় শুরু হবে। সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় দেওয়া ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।

১৫ ঘণ্টা আগে

১২ আগস্ট সূর্যগ্রহণ— কোথাও দেখা যাবে পূর্ণগ্রাস, কোথাও আংশিক

বিশ্বের কিছু অংশে আগামীকাল বুধবার (১২ আগস্ট) সূর্যগ্রহণ দেখা যাবে। কোথাও এটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হিসেবে দেখা যাবে। পূর্ণগ্রাসের এই অবস্থা আড়াই মিনিটেরও কম সময় স্থায়ী হবে। আবার কোনো কোনো অঞ্চলে দেখা যাবে আংশিক সূর্যগ্রহণ।

১৫ ঘণ্টা আগে

‘পুরো সক্ষমতায় ফেরাতে’ ফের বন্ধ হবে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল

দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সহায়তায় টার্মিনালটির কার্যক্রম আংশিকভাবে পুনরুদ্ধার করা হয়েছে জানিয়ে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘এর একটি অংশ এখন চালু রয়েছে। তবে অন্য অংশটি এখনও পুরোপুরি সচল হয়নি। দ্বিতীয় অংশটি সচল করতে গেলে বর্তমানে চলমান অংশটিও সাময়িকভাবে বন্ধ রাখতে হবে।’

১৬ ঘণ্টা আগে

শেয়ার কেলেঙ্কারি: সাহাবুদ্দিনসহ ২০ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ অক্টোবর

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ২০ জনের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারির মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়ে গেছে। আগামী ২৭ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য জানিয়েছেন।

১৬ ঘণ্টা আগে