ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৬ মার্চ ২০২৬, ০২: ৩৪
ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। ছবি: সংগৃহীত

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

বুধবার (২৫ মার্চ) গভীর রাতে রাজধানীর একটি এলাকা থেকে তাকে আটক করা হয়। ডিবি ও গোয়েন্দা সংস্থার একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, শেখ মামুন খালেদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছিল। এর মধ্যে ডিজিএফআইকে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার অভিযোগ, এক-এগারোর সময় তার বিতর্কিত ভূমিকা এবং জলসিঁড়ি আবাসন-সংক্রান্ত অনিয়মের বিষয়গুলো রয়েছে।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানা গেছে। ডিবির কর্মকর্তারা জানিয়েছেন, আটকের পর তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত বছরের মে মাসে শেখ মামুন খালেদ ও তার স্ত্রী নিগার সুলতানার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। তখন দুদক তাদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও সম্পদ-সংক্রান্ত অভিযোগের বিষয়ে অনুসন্ধানের কথা জানিয়েছিল।

শেখ মামুন খালেদ ২০০৭-০৮ সালের সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলের শেষ দিকে ডিজিএফআইয়ের কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর (সিআইবি) পরিচালক ছিলেন। পরে আওয়ামী লীগ সরকারের আমলে তিনি ডিজিএফআইয়ের মহাপরিচালক হন। ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি এ দায়িত্বে ছিলেন।

এর আগে গত সোমবার রাতে এক-এগারোর কুশীলবদের অন্যতম লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। রাজধানীর পুরানা পল্টন থানার একটি মানব পাচার মামলায় বর্তমানে তিনি পুলিশি রিমান্ডে আছেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মক্কা চুক্তি ইরানবিরোধী নয়, বললেন ইরানি রাষ্ট্রদূত

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে হওয়া ‘মক্কা চুক্তি’কে ইরানের বিরুদ্ধে কোনো উদ্যোগ হিসেবে দেখছে না তেহরান। এই চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণ নিয়েও ইরানের কোনো উদ্বেগ নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত ড. জলিল রহিমি জাহানাবাদি।

৩ ঘণ্টা আগে

কক্সবাজারে সড়ক নির্মাণ, ৮ সপ্তাহ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের

কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভুঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

৪ ঘণ্টা আগে

এআই নিয়ে আইন প্রণয়নে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

এসময় এআই দিয়ে বিচারকদের রায় লেখা প্রসংগে তিনি বলেন, ‘এক্ষেত্রে কৃত্তিম বুদ্ধিমত্তার সাহায্য নেয়া যাবে। তবে সাক্ষ্য পর্যালোচনাসহ প্রকৃত তথ্য এবং এআই-দ্বারা তৈরি তথ্য, নিখুঁতভাবে যাচাই করতে হবে। কোনোভাবে এআইয়ের ওপর নির্ভরশীল হওয়া যাবে না।’

৪ ঘণ্টা আগে

গৃহকর্মীর মৃত্যু: ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদক আশফাকুল ও স্ত্রীর বিচার শুরু

অভিযোগ গঠনের শুনানির সময় দুই আসামি আদালতে হাজির ছিলেন। তাদের পক্ষে আইনজীবী চৈতন্য চন্দ্র হালদার ও ওমর ফারুক আসিফ অব্যাহতি চেয়ে শুনানি করেন। অন্যদিকে আইনজীবী বিল্লাল হোসেন অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন।

৪ ঘণ্টা আগে
Advertisement