রাষ্ট্র চালাতে গেলে ভুল হয়, শেখ হাসিনা নিরপরাধ: আদালতে আইনজীবী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ২১: ১১

জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিরপরাধ দাবি করে তার খালাস চেয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (স্টেট ডিফেন্স) মো. আমীর হোসেন। তিনি বলেছেন, সরকার চালাতে গিয়ে কিছু ভুলত্রুটি হয়, শেখ হাসিনাও করেছেন। হাসিনা নিরাপরাধ, খালাস চাই।

সোমবার (২০ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক বেঞ্চে এ মামলায় আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। এদিনই প্রথমবারের মতো শেখ হাসিনাসহ তিন আসামির পক্ষ থেকে যুক্তিতর্ক তুলে ধরা হয়।

আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে এক ব্রিফিংয়ে শেখ হাসিনার পক্ষের রাষ্ট্রীয় আইনজীবী মো. আমীর হোসেন বলেন, শেখ হাসিনা নিরপরাধ। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের খালাস চাই।

তিনি আরও বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সঠিক নয়। আমার অভিমত হলো, সাক্ষ্য-প্রমাণে রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে পারেনি। যেহেতু সাক্ষ্য-প্রমাণে তা প্রমাণ হয়নি, সেহেতু আমি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের খালাস প্রত্যাশা করি।

এর আগে, গত বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষ শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে তাদের যুক্তিতর্ক শেষ করে। সেদিনই আদালত আসামিপক্ষের যুক্তিতর্ক শোনার জন্য সোমবারের দিন নির্ধারণ করেন।

এই মামলায় রাষ্ট্রপক্ষ মোট ৫৪ জন সাক্ষী উপস্থাপন করেছেন। এদের মধ্যে তদন্ত কর্মকর্তা ছাড়াও দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সাক্ষ্য দেন। তবে মামলার মূল দুই আসামি পলাতক থাকায় তারা কোনো সাফাই সাক্ষী উপস্থাপন করতে পারেননি।

গত বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কের শেষ পর্যায়ে প্রধান প্রসিকিউটর মন্তব্য করেন যে, অপরাধের মাত্রা বিবেচনায় শেখ হাসিনাকে ১ হাজার ৪০০ বার ফাঁসিতে ঝুলানো উচিত। এদিন রাষ্ট্রপক্ষ শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য মৃত্যুদণ্ডের দাবি করেন। পাশাপাশি, ফ্যাসিস্টের মূল হোতা ও তাদের সহযোগীদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে জুলাই মাসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ারও দাবি জানানো হয় আদালতে।

গত ১০ জুলাই শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। এ মামলায় তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়েছে। আনুষ্ঠানিক অভিযোগপত্র মোট ৮ হাজার ৭৪৭ পৃষ্ঠার। এতে তথ্যসূত্র ২ হাজার ১৮ পৃষ্ঠা, জব্দকৃত দালিলিক প্রমাণ ৪ হাজার ৫ পৃষ্ঠা এবং নিহতদের তালিকার বিবরণ ২ হাজার ৭২৪ পৃষ্ঠা জুড়ে রয়েছে। মামলায় মোট ৮১ জনকে সাক্ষী করা হয়েছে। গত ১২ মে প্রধান প্রসিকিউটরের কাছে এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেন ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তারা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৯ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী

ভবিষ্যতে মাদ্রাসা ও সাধারণ শিক্ষা বোর্ডের যেসব বিষয় অভিন্ন, সেগুলোতেও একই প্রশ্নে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে। শিক্ষাব্যবস্থায় কোনো ধরনের বৈষম্য রাখতে চায় না সরকার বলেও উল্লেখ করেন তিনি।

৩ ঘণ্টা আগে

গৃহকর্মী হত্যা মামলা: রিমান্ড শেষে কারাগারে স্ত্রীসহ পাউবোর প্রকৌশলী

রাজধানীর ধানমন্ডির একটি ভবন থেকে ফেলে রিক্তা মণি নামে এক শিশু গৃহকর্মীকে হত্যার অভিযোগে করা মামলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান ও তার স্ত্রী ফারাহ নুসরাতকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

৩ ঘণ্টা আগে

২৭ বছর আগের মামলায় বিটিটিবির সাবেক ৩ কর্মকর্তার ৪৪ বছরের কারাদণ্ড

দণ্ডপ্রাপ্তরা হলেন— বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের চট্টগ্রাম আগ্রাবাদ কার্যালয়ের বিভাগীয় প্রকৌশলী (ইমারত নির্মাণ) অফিসের সাবেক উচ্চমান সহকারী কাম ক্যাশিয়ার মোহাম্মদ হোসেন, একই কার্যালয়ের সাবেক বিভাগীয় প্রকৌশলী (ইমারত নির্মাণ) মো. কামরুল আলম এবং সাবেক বিভাগীয় প্রকৌশলী (ইমারত নির্মাণ) সাদিকুর রহমান খা

৫ ঘণ্টা আগে

দুদকের কমিশনার নিয়োগে ৫ সদস্যের বাছাই কমিটি গঠন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার পদে নিয়োগের জন্য সুপারিশ প্রদানের উদ্দেশ্যে পাঁচ সদস্যের একটি বাছাই কমিটি গঠন করেছে সরকার। আজ সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

৫ ঘণ্টা আগে