৪৭তম বিসিএসের ভাইভা শুরু ৫ মে

ডেস্ক, রাজনীতি ডটকম

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ ৩ হাজার ৬৩১ প্রার্থীর (জেনারেল ক্যাডার) মৌখিক পরীক্ষা শুরু হবে আগামী ৫ মে। ফরম পূরণ ছাড়া কোনো প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন না বলে জানিয়েছে পিএসসি।

ভাইভায় অংশ নেওয়ার আগে প্রার্থীদের বাধ্যতামূলকভাবে অনলাইনে বিপিএসসি ফরম-৩ পূরণ করে জমা দিতে হবে। কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

পিএসসি জানিয়েছে, প্রার্থীদের ৪৭তম বিসিএসের নির্ধারিত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে কমিশনের ওয়েবসাইটে লগইন করতে হবে। সেখানে নির্ধারিত ফরমটি অনলাইনে বাংলায় পূরণ করে জমা দেওয়ার পর তার দুই কপি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে। এই প্রিন্ট করা ফরমের দুই কপি মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দেওয়া বাধ্যতামূলক। ফরম পূরণ ছাড়া কোনো প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন না।

অনলাইনে আবেদনের নিয়ম

বিজ্ঞপ্তি অনুযায়ী, লগইন করার পর প্রার্থীদের ‘পারসোনাল ইনফরমেশন’ ফিল্ডে গিয়ে নিজের তথ্য বাংলায় টাইপ করতে হবে। সেখানে মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে চারটি নির্দিষ্ট অপশন-মুক্তিযোদ্ধার সন্তান, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান, বীরাঙ্গনার সন্তান ও নন-ফ্রিডম ফাইটারের মধ্যে যেটি প্রার্থীর জন্য প্রযোজ্য, সেটি নির্বাচন করতে হবে। এরপরই বিপিএসসি ফরম-৩ দৃশ্যমান হবে এবং প্রার্থীরা তাঁদের প্রয়োজনীয় তথ্য পূরণ করতে পারবেন।

ফরম সাবমিট করার আগে সব তথ্য সঠিকভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে কমিশন। তবে সাবমিট করার পরও কোনো ভুল সংশোধনের প্রয়োজন হলে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে আবার ‘এডিট’ করার সুযোগ থাকছে। প্রার্থীদের ব্যবহৃত কম্পিউটারে ইউনিকোড আপডেটেড ব্রাউজার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও আসনবিন্যাস কমিশনের ওয়েবসাইট এবং সংবাদপত্রের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। প্রার্থীদের ভাইভার বোর্ডে অনলাইন থেকে ডাউনলোড করা বিপিএসসি ফরম-৩-এর পাশাপাশি প্রয়োজনীয় মূল সনদপত্রগুলো সঙ্গে নিয়ে আসতে হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বেনজীরকে ফেরাতে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে আরব আমিরাতে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুবাইয়ে আটকের পরই ১৪৪ পৃষ্ঠার মামলার নথি আরব আমিরাতের কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে দ্রুতই বেনজীর আহমেদকে দেশে ফেরত আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

৪ ঘণ্টা আগে

ক্রীড়া ব্যক্তিত্ব আবদুস সাদেকের প্রয়াণ

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র, খ্যাতিমান হকি খেলোয়াড় ও সংগঠক আবদুস সাদেক আর নেই। আজ শনিবার সকাল ৮টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

৪ ঘণ্টা আগে

বিভিন্ন ধর্মের অভিন্ন নৈতিক শিক্ষা [পর্ব ২]

জৈন ধর্ম মানুষের মুক্তির জন্য নৈতিকতার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছে। এই ধর্ম অনুযায়ী, বন্দি অবস্থা থেকে আত্মার মুক্তির উপায় তিনটি— সম্যগ দর্শন বা সত্যের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা, সম্যগজ্ঞান বা সংশয়শূন্য ও ভ্রমমুক্ত বিশদ জ্ঞান এবং সম্যগ চারিত্র বা হিত আচরণে প্রবৃত্ত হওয়া এবং অহিতকর আচরণ থেকে সম্প

৮ ঘণ্টা আগে

নিজের নামে স্কুলের নাম পরিবর্তনের প্রস্তাব, না করলেন প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেল এবং আত্মীয়ের নামের সঙ্গে মিল রেখে বগুড়ার মোকামতলা উপজেলায় নবগঠিত কয়েকটি ইউনিয়নের নামকরণের অভিযোগের পর এবার তার নামে একটি স্কুলের নামকরণের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে শিক্ষা সচিবের কাছে পাঠানো এক পত্রে এই প্রস্তাব নাকচ করেছেন তিনি।

১৭ ঘণ্টা আগে