প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নৃশংসভাবে সাত বছরের শিশুকে রামিসাকে হত্যার ঘটনায় করা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
আজ সোমবার (১ জুন) ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ আদেশ দেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে এ দিন মামলার অভিযোগ গঠনের শুনানি হয়। শুনানি শেষে আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত।
সোমবার সকাল পৌনে ৮টার দিকে প্রিজন ভ্যানে আসামিদের আদালতে আনা হয়। বেলা ১১টার দিকে পুলিশের কড়া পাহারায় সোহেল রানাকে আদালতে হাজির করা হয়। বেলা ১১টা ৬ মিনিটে আদালতে হাজির করা হয় সোহেল রানার স্ত্রী স্বপ্নাকে।
অভিযোগপত্রে বলা হয়, সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণের পর হত্যার অভিযোগ এবং স্বপ্না আক্তারের বিরুদ্ধে ধর্ষণের পর হত্যায় সহায়তা করার অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া এই মামলায় ১৮ জনকে সাক্ষী করা হয়েছে।
এর আগে গত ১৯ মে বেলা সাড়ে ১১টার দিকে পল্লবীর একটি ভবনের তিনতলার ফ্ল্যাট থেকে রামিসার খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর মূল অভিযুক্ত সোহেল রানা ওই ফ্ল্যাটের টয়লেটের গ্রিল ভেঙে পালিয়ে যান। তবে ওই বাসা থেকে তার স্ত্রীকে তখনই আটক করা হয়।
পরে ওই দিনই সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পরদিন শিশুটির বাবা পল্লবী থানায় মামলা করেন। ২০ মে বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালতে জবানবন্দি দেন আসামি সোহেল রানা। জবানবন্দিতে শিশুটিকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেন তিনি।
রাজনীতি/আইআর

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতি লিটার কেরোসিনের নতুন দাম ১৩৫ টাকা, অকটেনের ১৪৫ টাকা ও পেট্রোলের ১৪০ টাকা। প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা অপরিবর্তিত থাকছে।
৫ ঘণ্টা আগেআবেইতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনরত অবস্থায় প্রাণ হারানো ছয় বাংলাদেশি শান্তিরক্ষীকে মরণোত্তর ‘ড্যাগ হ্যামারশোল্ড পদক’ প্রদান করা হবে। আগামী ৫ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এ পদক দেওয়া হবে।
১৫ ঘণ্টা আগে
পদ্মা ও যমুনা সেতু পারাপারকারী যানবাহন থেকে গত ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায় করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। রোববার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৫ ঘণ্টা আগে
সরকারের বিভিন্ন উদ্যোগ ও জনসম্পৃক্ত কর্মসূচি তুলে ধরতে আগামীকাল সোমবার সংবাদ সম্মেলন করবে প্রধানমন্ত্রীর তারেক রহমানের প্রেস উইং। এ দিন দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
১৫ ঘণ্টা আগে