৫ দিনের রিমান্ডে স্বাস্থ্য খাতের মিঠু

প্রতিবেদক, রাজনীতি ডটকম

স্বাস্থ্য খাতের আলোচিত ঠিকাদার ও দুর্নীতির অভিযোগে বহুল সমালোচিত মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

দুদকের দায়ের করা মামলায় মিঠুর বিরুদ্ধে অভিযোগ করা হয়, তিনি দীর্ঘদিন ধরে স্বাস্থ্য খাতে মালামাল সরবরাহ, নির্মাণকাজ ও উন্নয়ন প্রকল্পে প্রভাব বিস্তার করে সিন্ডিকেট গড়ে তুলেছেন এবং অবৈধ সম্পদ অর্জন করেছেন। তার বিরুদ্ধে আমেরিকা, কানাডা ও অস্ট্রেলিয়ায় অর্থ পাচারের অভিযোগও অনুসন্ধানাধীন।

এর আগে গত ১০ সেপ্টেম্বর রাতে রাজধানীর নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে মিঠুকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন তাকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) হস্তান্তর করা হয়। পরে দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত মিঠুকে কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য ১৮ সেপ্টেম্বর দিন ধার্য করেছিলেন।

এদিন রিমান্ড শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন আবেদন করেন। তবে দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। উভয়পক্ষের যুক্তিতর্ক শুনে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

দুদকের রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, মিঠু অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ প্রায় ৭৫ কোটি ৮০ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন। এর মধ্যে কৃষিজমি, প্লট, ফ্ল্যাট, বাড়ি নির্মাণে ১৮ কোটি ৪০ লাখ টাকার স্থাবর সম্পদ, বিভিন্ন কোম্পানিতে শেয়ার বিনিয়োগ, ব্যাংক হিসাবে নগদ অর্থ, বিলাসবহুল গাড়ি, স্বর্ণালংকার ও ইলেকট্রনিকস সামগ্রীসহ ৫৭ কোটি টাকার অস্থাবর সম্পদ রয়েছে।

দুদকের অনুসন্ধানে দেখা গেছে, মিঠুর মোট সম্পদ ও পারিবারিক ব্যয়ের পরিমাণ প্রায় ১৪৭ কোটি টাকা হলেও বৈধ আয়ের উৎস পাওয়া গেছে মাত্র ৭১ কোটি ৪৯ লাখ টাকার। অর্থাৎ ৭৫ কোটি টাকারও বেশি সম্পদের উৎস বৈধ নয়। এ কারণে মামলার সুষ্ঠু তদন্ত, অর্থপাচার ও দুর্নীতির সঠিক তথ্য উদঘাটনের জন্য তাকে নিবিড় জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

মিঠু স্বাস্থ্য খাতের বিভিন্ন ক্রয়, টেন্ডার ও সরবরাহ কার্যক্রমে একচেটিয়া দখল তৈরি করে ‘দুর্নীতির হোতা’ হিসেবে পরিচিতি পান। তার প্রতিষ্ঠানের মাধ্যমে সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য প্রকল্পে নিম্নমানের যন্ত্রপাতি সরবরাহ এবং অতিরিক্ত দামে কেনাকাটার অভিযোগ রয়েছে। দুদক বলছে, এসব অভিযোগের সঠিক অনুসন্ধান শেষ করতে রিমান্ডে বিস্তারিত তথ্য সংগ্রহ জরুরি।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

অটোরিকশায় বসবে নম্বর প্লেট, থাকবে কিউআর কোড: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অটোরিকশা চলাচল সুশৃঙ্খল করতে একটি সুনির্দিষ্ট নীতিমালা তৈরির কাজ চলছে। নীতিমালা প্রণয়ন ও অনুমোদনের পর বৈধ ও অনুমোদিত অটোরিকশাকে নম্বর প্লেট ও কিউআর কোডের মাধ্যমে শনাক্ত করা হবে। একই সঙ্গে চালকদের নিবন্ধন ও পর্যায়ক্রমে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে লাইসেন্সের আওতায় আনার পরিকল্পনাও

৬ ঘণ্টা আগে

এলএনজি টার্মিনালে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র— জানালেন রাষ্ট্রদূত

রাষ্ট্রদূতের পক্ষ থেকে এমন আগ্রহের জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এফএসআরইউ দ্রুত বাস্তবায়ন ও সরবরাহের সক্ষমতা দেখাতে পারলে মার্কিন কোম্পানিগুলোর প্রস্তাব সর্বোচ্চ গুরুত্ব পাবে। কম সময়ে কার্যকর সরবরাহ পরিকল্পনা দিতে পারলে প্রতিযোগিতায় তাদের অবস্থান আরও শক্তিশালী হবে।

৭ ঘণ্টা আগে

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টিই সরকারের মূল লক্ষ্য: অর্থমন্ত্রী

কর্মসংস্থান ব্যাংককে এ ধরনের কর্মসূচি গ্রহণের আহ্বান জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সৃজনশীলতা ও প্রতিভাকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করতে হবে। গানসহ বিভিন্ন সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত মানুষদেরও প্রমোট করা যেতে পারে। তাদের সৃজনশীলতাকে অর্থনৈতিকভাবে মূল্য সংযোজন করে বাজারজাত করার মাধ্যমে অ

৯ ঘণ্টা আগে

নড়াইলে মাদরাসাছাত্রকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

পিপি আজিবুর রহমান আজিজ বলেন, আদালত মেরাজ আলীকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তিন লাখ টাকা জরিমানা করেছেন। জরিমানার অর্থ আদায় করে শিশুটির পরিবারকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

১২ ঘণ্টা আগে
Advertisement