নড়াইলে মাদরাসাছাত্রকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আদালতে মাদরাসাশিক্ষক মেরাজ আলী। ছবি: সংগৃহীত

নড়াইলে মাদরাসাছাত্রকে ধর্ষণের মামলায় মেরাজ আলী নামের এক শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে নড়াইলের শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আজিবুর রহমান আজিজ।

পিপি আজিবুর রহমান বলেন, আদালত মেরাজ আলীকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তিন লাখ টাকা জরিমানা করেছেন। জরিমানার অর্থ আদায় করে শিশুটির পরিবারকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত মেরাজ আলী চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার রুদ্রপুর কালিয়াবকরি গ্রামের আমান উল্লাহ হকের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ১০ বছর বয়সী ওই শিশুটি নড়াইল পৌরসভার রঘুনাথপুর এলাকায় রহমানিয়া তাইছিরুল উলুম মাদরাসায় পড়ত। ২০২৫ সালের ১০ জুলাই রাতে মেরাজ আলী তাকে নিজের কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করেন।

বিষয়টি কাউকে না জানানোর জন্য শিশুটিকে ভয়ভীতি দেখানো হয়। পরে শিশুটি তার মা-বাবাকে জানায়, গত দুই মাসে ওই শিক্ষক তাকে একাধিকবার ধর্ষণ করেছেন।

বিষয়টি জানাজানি হওয়ার পর মাদরাসার শিক্ষক মেরাজ আলী পালিয়ে যান। গত ১২ জুলাই স্থানীয় লোকজন তাকে আটক করেন। পরে শিশুটির মা বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলা করেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সাভারে পুলিশ কর্মকর্তা খুন, র‌্যাব বলছে ‘টার্গেট’ ছিল না

সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক আলতাব হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। প্রাথমিক তদন্তে সংস্থাটি জানিয়েছে, অটোরিকশা রাখা নিয়ে বিরোধের জেরেই হামলার সূত্রপাত হয়েছিল। হামলাকারীদের মূল টার্গেট পুলিশ কর্মকর্তা আলতাব হোসেন ছিলেন না বলেও দাবি র‍্যাবের

২ ঘণ্টা আগে

২৪ ঘণ্টার বেশি ‘গোপনে’ আটকে রাখলেই ‘গুম’: চিফ প্রসিকিউটর

গ্রেপ্তারের পর ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও কোনো ব্যক্তিকে আইনি সহায়তার সুযোগ না দিয়ে গোপনে আটকে রাখা হলে সেই সময়কে গুম হিসেবে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

২ ঘণ্টা আগে

প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের পদায়নে ‘অনির্দিষ্টকালের জন্য’ বদলি স্থগিত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

৩ ঘণ্টা আগে

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

স্থানীয় জনগণের প্রতি বিশ্ববিদ্যালয়টি নিজেদের সম্পদ হিসেবে দেখে রাখার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘জনগণের দাবির পরিপ্রেক্ষিতেই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ এগিয়ে নেয়া সম্ভব হয়েছে। তাই এর উন্নয়ন ও সুরক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

৩ ঘণ্টা আগে
Advertisement