সেনা কর্মকর্তাদের পক্ষে লড়বেন না— জানালেন আইনজীবী সারোয়ার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বুধবার ১৫ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। ইনসেটে ব্যারিস্টার এম সারওয়ার, যিনি এসব কর্মকর্তার আইনজীবী প্যানেল থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন।

নিজে গুমের শিকার হয়েও গুমের মামলায় আসামি বর্তমান ও সাবেক ১৫ সেনা কর্মকর্তার পক্ষে আইনজীবী হয়ে আলোচনা-সমালোচনার মুখোমুখি হয়েছিলেন ব্যারিস্টার এম সারোয়ার হোসেন। বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বিচারের মুখোমুখি ১৫ সেনা কর্মকর্তার পক্ষে তিরি আর আইনি লড়াই করবেন না।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এম সরোয়ার হোসেন বলেন, এর আগে আমি ট্রাইব্যুনালে যাদের বিরুদ্ধে গুমের অভিযোগ দায়ের করেছিলাম, তাদের একজন রয়েছেন গ্রেপ্তার ১৫ কর্মকর্তার মধ্যে। তাই আর আইনি লড়াইয়ে থাকছি না।

তিনি বলেন, এ রকম ঘটনায় বার কাউন্সিল আইন অনুযায়ী আমি তাদের পক্ষে আইনি লড়াই করতে পারব না। ফলে এই ১৫ জনের পক্ষের আইনজীবী থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছি।

জানা গেছে, ট্রাইব্যুনাল ও গুম কমিশনের কাছে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) এস এম শফিউদ্দিন আহমেদসহ সাবেক তিন সেনা কর্মকর্তার বিরুদ্ধে এম সারোয়ার নিজেই অভিযোগ করেছিলেন। ওই তিনজনের মধ্যে একজন আবার এখন আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি। সে কারণেই এ মামলা থেকে সরে দাঁড়ালেন ব্যারিস্টার সারোয়ার।

আওয়ামী লীগ শাসনামলে টিএফআই-জেআইসি সেলে গুম-খুনসহ মানবতাবিরোধী অপরাধের পৃথক তিন মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করা হয়েছে বর্তমান ও সাবেক ১৫ সেনা কর্মকর্তাকে। এ মামলা ট্রাইব্যুনাল আমলে নিলে এসব কর্মকর্তাকে হেফাজতে নেয় সেনাবাহিনী। ঢাকা সেনানিবাসের এমইএস ৫৪ নম্বর ভবনকে কারাগার (সাবজেল) ঘোষণা করে সেখানে তাদের রাখা হয়েছে।

এর মধ্যে বুধবার (২২ অক্টোবর) এসব সেনা কর্মকর্তাকে প্রিজন ভ্যানে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে আদালত ফের তাদের কারাগারে (সাবজেল) পাঠানোর নির্দেশ দেন। এ দিনই এই ১৫ কর্মকর্তাদের পক্ষে শুনানিতে অংশ নেন এম সারোয়ার হোসেন। পরদিনই আবার সে সিদ্ধান্ত পালটে ফেললেন তিনি।

আরও পড়ুন-

১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ

১৫ কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনা কর্তৃপক্ষ

ঢাকা সেনানিবাসের এমইএস ৫৪ ভবনকে কারাগার ঘোষণা

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রাজধানীর আইসিসিবিতে ‘সুপারসেল কারবাজার’ চালু

প্রতি শুক্রবার আইসিসিবি প্রাঙ্গণে বসবে ‘সুপারসেল কারবাজার’। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে কার্যক্রম। সেখানে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের গাড়ি দেখার পাশাপাশি পছন্দের গাড়ি বেছে নেওয়ার সুযোগ থাকবে ক্রেতাদের জন্য।

৬ ঘণ্টা আগে

আশুলিয়ায় তালাবদ্ধ বাসা থেকে স্বামী-স্ত্রী ও নবজাতকের মরদেহ উদ্ধার

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘরের দরজা খুলে তিনজনের অর্ধগলিত লাশ উদ্ধার করে।

৮ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সিফাত কারাগারে

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির অভিযোগে আটক সিফাতকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে। প্রয়োজন হলে তার রিমান্ড চাওয়া হতে পারে।

১৭ ঘণ্টা আগে

বর্ণাঢ্য শোভাযাত্রা-আনন্দোৎসবে ঢাকায় জন্মাষ্টমী উদ্‌যাপন

ঢাকা মহানগর ছাড়াও আশপাশের বিভিন্ন উপজেলা থেকে ট্রাক, মিনিট্রাক, পিকআপ, ঘোড়ার গাড়ি ও হাতি নিয়ে ভক্তরা ঢাকেশ্বরী মন্দির, পলাশী মোড়সহ আশপাশের এলাকায় জড়ো হন। রাজধানীর বিভিন্ন মন্দির ও হিন্দু সংগঠনও ধর্মীয় আঙ্গিক নানা দৃশ্যপট তুলে ধরে শোভাযাত্রায় অংশ নেয়।

১৮ ঘণ্টা আগে
Advertisement