প্রতিবেদক, রাজনীতি ডটকম

গুমের দুই মামলাসহ তিনটি মামলায় পরোয়ানাভুক্ত ১৫ সেনা কর্মকর্তার বিচার করার সম্পূর্ণ ক্ষমতা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম।
রোববার (১২ অক্টোবর) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ‘গুমের মামলায় হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের বিষয়ে আইনি মতামত চাইলে আমরা তা দিতে পারি। আইনের সাধারণ বিধান হলো গ্রেফতারের পর ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে আদালতে হাজির করতে হয়। এরপর আদালতই সিদ্ধান্ত নেবেন।’
তিনি আরও বলেন, ‘গ্রেফতারি পরোয়ানা সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সব দফতরে পৌঁছেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী গুম ও খুনে জড়িত সেনা কর্মকর্তাদের বিচার এখানেই হওয়ার কথা। এই আইনের বিধান নিয়ে কারও আপত্তি তোলার সুযোগ নেই।’
গত শনিবার (১১ অক্টোবর) বিকেলে ঢাকা সেনানিবাসে আয়োজিত ব্রিফিংয়ে সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান জানান, ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা সেনা কর্মকর্তাদের মধ্যে ১৫ জনকে হেফাজতে নেওয়া হয়েছে। তবে তাদের কাছে কোনো পরোয়ানার কপি পৌঁছায়নি বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, ‘মোট ২৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে একজন অবসরপ্রাপ্ত (এলপিআর), আর ১৫ জন সক্রিয় সেনা কর্মকর্তা। তাদের ৯ অক্টোবরের মধ্যে সেনা সদরে উপস্থিত হতে বলা হয়েছিল। মেজর জেনারেল কবীর আহাম্মদ ছাড়া বাকি সবাই হাজির হয়েছেন।’
এদিকে, একই দিন ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। তবে বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচারের সময় চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে সাইবার হামলার ঘটনাও ঘটে বলে অভিযোগ করেন তাজুল ইসলাম।

নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
১২ ঘণ্টা আগে
একসময় তৎকালীন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরের একটি মন্তব্যে দেশজুড়ে পরিচিতি পেয়েছিলেন বিআরটিএ কর্মকর্তা মো. মাসুদ আলম। ‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’—মন্ত্রীর সেই বহুল আলোচিত সংলাপের মাসুদ এবার চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি হয়েছেন।
১৩ ঘণ্টা আগে
এক দশক ধরে চলা রোহিঙ্গা সংকট আরও জটিল হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি ও আঞ্চলিক জটিলতার কারণে আন্তর্জাতিক চাপ ছাড়া এ সংকটের সমাধান কঠিন হয়ে পড়বে।
১৬ ঘণ্টা আগে
প্রতি শুক্রবার আইসিসিবি প্রাঙ্গণে বসবে ‘সুপারসেল কারবাজার’। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে কার্যক্রম। সেখানে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের গাড়ি দেখার পাশাপাশি পছন্দের গাড়ি বেছে নেওয়ার সুযোগ থাকবে ক্রেতাদের জন্য।
১৬ ঘণ্টা আগে