প্রতিবেদক, রাজনীতি ডটকম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী শেখ ফজলুল করিম সেলিমের ৩৫টি ব্যাংক হিসাব এবং ২৩টি বিও হিসাব (শেয়ার) অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (৬ আগস্ট) ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
দুদকের পক্ষে উপপরিচালক মো. খায়রুল হক ব্যাংক হিসাব এবং বিও হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, শেখ ফজলুল করিম সেলিম এবং তার পরিবারের সদস্যরা ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে দেশে ও বিদেশে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন। এ সংক্রান্ত অভিযোগের অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য একটি টিম গঠন করা হয়েছে।
অনুসন্ধানকালে বিভিন্ন সূত্রে জানা যায়, শেখ সেলিম এবং তার পরিবারের সদস্যরা এসব অস্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্থান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান নিষ্পত্তির আগে এসব সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে পরবর্তীতে এসব টাকা উদ্ধার দুরূহ হয়ে পড়বে। এজন্য শেখ ফজলুল করিম সেলিম এবং তার পরিবারের সদস্য এবং তার স্বার্থ সংশ্লিষ্ট সত্তা ও সত্তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির স্বার্থ সংশ্লিষ্টদের অস্থাবর সম্পদসমূহ অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।

রোববার (৬ সেপ্টেম্বর) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিভিন্ন পর্যায়ের এসব কর্মকর্তার শাস্তি মওকুফ করে পৃথক আদেশ জারি করেছে। এনবিআরের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, আন্দোলনের ঘটনায় শাস্তি পাওয়া বাকি চার কর্মকর্তার দণ্ডও শিগগির মওকুফ হতে পারে।
৫ ঘণ্টা আগে
মন্ত্রী বলেন, ‘বাড়িভাড়া সাশ্রয় এবং সার্ভিস চার্জ কমে যাওয়ায় হজ প্যাকেজের অর্থ থেকে এ টাকা সাশ্রয় হয়েছে। সাশ্রয় হওয়া অর্থ সংশ্লিষ্ট হাজিদের ব্যাংক হিসাবে পাঠিয়ে দেয়া হবে।’
৫ ঘণ্টা আগে
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১০ নভেম্বর রাতে রংপুরের কাউনিয়া উপজেলার মধুপুর ইউনিয়নের চৈতার মোড়ের মাজার শরিফের খাদেম রহমত আলীকে গলা কেটে হত্যা করা হয়। মামলার অভিযোগ অনুযায়ী, জেএমবির সদস্যরা এ হত্যাকাণ্ড ঘটায়।
৬ ঘণ্টা আগে
প্রতারণার মামলায় দুই বছরের দণ্ডপ্রাপ্ত আসামি বিদিশা সিদ্দিককে গ্রেপ্তারের পর কারাগারে পাঠান বিচারিক আদালত। গত ২৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে বিদিশাকে গ্রেপ্তার করে পুলিশ।
৬ ঘণ্টা আগে