শিক্ষার্থীরা সরকারের অনুকম্পায় দল গঠন করছে না : আখতার হোসেন

রংপুর প্রতিনিধি

অন্তর্বর্তী সরকারের ছত্রছায়ায় নতুন দল গঠন হচ্ছে—বিএনপির এমন অভিযোগের প্রেক্ষিতে জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, শিক্ষার্থীরা কোনো উপদেষ্টা বা সরকারের অনুকম্পায় রাজনৈতিক দল গঠন করছে না। আমরা সেই অনুকম্পা প্রার্থীও নই।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর ৩টায় রংপুরের পীরগাছার দেউতি উচ্চ বিদ্যালয় মাঠে দুঃস্থদের মাঝে শীতের চাদর বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আখতার হোসেন বলেন, আমরা দীর্ঘসময় ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে এসেছি।

বাংলাদেশের তরুণেরা জুলাই-আগস্টের আন্দোলনে জীবন দিতে কার্পণ্য করে নাই। এই তরুণদের প্রতি বাংলাদেশের মানুষের একটা ভরসার জায়গা তৈরি হয়েছে। সেই ভরসার জায়গার প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক শক্তির আবির্ভাব হতে যাচ্ছে। সেই শক্তিকে কোনোভাবেই কোনো সরকার, অন্তর্বর্তী সরকার বা অন্য কোনোভাবে তাদের সহযোগিতায় বা তাদের মদদপুষ্ট এমন কোনো দোষ আছে বলে আমি মনে করি না। কারণ, বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের সঙ্গে এসে অংশ গ্রহণ করছে।

তিনি বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিলেন, সেই ক্ষমতার পাটাতনে থেকেই তাদের জন্ম হয়েছে। কিন্তু পরবর্তীতে জনগণের দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। কিন্তু আমার দেখি জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণরা স্বতঃস্ফূর্তভাবে একত্রিত হয়েছে।

তরুণরা কিন্তু বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আগে থেকে নাই বা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করছে বিষয়টা এমন নয়। শিক্ষার্থীরা অন্তর্বর্তী সরকারের অনুকম্পায় দল গঠন করছে না।

জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব বলেন, এই তরুণরাই একত্রিত হয়েছে। তাদের মধ্য থেকে মাত্র ৩ জন সরকারে আছেন। তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে সত্য কিন্তু আমরা বরাবরই বলছি যে রাজনৈতিক দলটি হবে, সেটা হবে সম্পূর্ণভাবে গণমানুষের এবং তরুণদের নেতৃত্বে একটি রাজনৈতিক দল।

আমরা কোনোভাবেই কোনো অনুকম্পা পেতে চাই না। কিন্তু গণতান্ত্রিক যে অধিকার, আমরা যেন সেই অধিকার পাই। সে ব্যাপারে আমরা সচেতন থাকতে চাই।

ভারতীয় মিডিয়ার অপতথ্য প্রচার এবং ভারতীয় আগ্রাসন প্রসঙ্গে আখতার হোসেন বলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ অব্যাহত আছে এবং থাকবে। প্রয়োজনে আমরা মাঠে নামবো। এখন যেটা প্রয়োজন সেটা হলো ভারতীয় অপপ্রচার ও আগ্রাসনের বিরুদ্ধে সরকারের শক্ত পদক্ষেপ এবং প্রতিবাদ করা। আন্তর্জাতিক পক্ষগুলোকে অবহিত করা।

এ সময় নাগরিক কমিটির রফিকুল ইসলাম, রংপুরের সংগঠক আলমগীর নয়ন, মো. আরিফুল ইসলাম, আই সুমন, খন্দকার মাইনুল ইসলাম মিমসহ জেলা মহানগর ও বিভাগীয় সংগঠকেরা উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বন্যায় সহায়তার জন্য তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা নেপালের প্রধানমন্ত্রীর

নেপালের প্রধানমন্ত্রী দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশ শুধু নেপালের ঘনিষ্ঠ প্রতিবেশী নয়, বরং একটি প্রিয় বন্ধুরাষ্ট্র। দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান নিবিড় যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারে সহায়ক হবে।

৩ ঘণ্টা আগে

সস্ত্রীক আসিফ মাহমুদের ব্যাংক হিসাব ও বিদেশি সম্পদের তথ্য চেয়েছে দুদক

চিঠিতে বাংলাদেশ ব্যাংকের অধীন বিভিন্ন ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে আসিফ মাহমুদ ও তার স্ত্রীর নামে থাকা সব ধরনের হিসাবের (বন্ধ, সুপ্ত বা চলমান) তথ্য দিতে বলা হয়েছে। ডেবিট ও ক্রেডিট কার্ড, লকার, বন্ড, সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস ও ঋণ হিসাবের তথ্যও চাওয়া হয়েছে।

৪ ঘণ্টা আগে

স্থানীয় সরকার আরও কার্যকর করতে নরওয়ের সহযোগিতা চাইলেন মন্ত্রী

বৈঠকে নরওয়ের বাংলাদেশ মিশনের ডেপুটি হেড আলেকজান্ডার ফাল্ক-বিল্ডেন, রাজনৈতিক উপদেষ্টা সারোয়ার জাহান চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৫ ঘণ্টা আগে

অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পদে ১১ কর্মকর্তার বদলি ও পদোন্নতি

প্রথম প্রজ্ঞাপনে অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পর্যায়ের ছয় কর্মকর্তার পদোন্নতি ও বদলির আদেশ দেওয়া হয়েছে। এতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক ডিআইজি মো. সায়েদুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. ইকবাল হোসেন এবং পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. কামরুল আহসানকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

৭ ঘণ্টা আগে
Advertisement