সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনে চাকরি

ডেস্ক, রাজনীতি ডটকম

সম্প্রতি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেড। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা সরাসরি বা ডাকযোগে আবেদন করতে পারবেন।

পদের নাম: মহাব্যবস্থাপক (নিরাপত্তা)

পদসংখ্যা: ১টি

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

চুক্তির মেয়াদ: ৩ বছর।

যোগ্যতা: স্নাতকোত্তর বা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি। শিক্ষাজীবনে সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণিসহ যেকোনো দুটিতে প্রথম শ্রেণি/বিভাগ থাকতে হবে। সশস্ত্র বাহিনী থেকে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল/কর্নেল সমমর্যাদার কর্মকর্তা। পিএসসি থাকতে হবে। কেপিআই তালিকাভুক্ত প্রতিষ্ঠানে ন্যূনতম দুই বছর নিরাপত্তাসংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সশস্ত্র বাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে যাওয়া প্রার্থীরা আবেদনের যোগ্য বিবেচিত হবেন না।

বয়স: ৫০ থেকে ৬০ বছর।

বেতন: ২,০০,০০০ টাকা।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইট থেকে জীবনবৃত্তান্তের নির্ধারিত ফরম্যাট ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন। আবেদনপত্রের সঙ্গে পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি, অবসর গ্রহণসংক্রান্ত আদেশ, জীবনবৃত্তান্ত, একাডেমিক সনদপত্র, ট্রান্সক্রিপ্ট, কেপিআই তালিকাভুক্ত প্রতিষ্ঠানে নিরাপত্তাসংক্রান্ত কাজের অভিজ্ঞতার সনদ, পিএসসি সনদ, জাতীয় পরিচয়পত্র ও অন্যান্য প্রয়োজনীয় দলিলের সত্যায়িত অনুলিপি সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে। আবেদনপত্র পাঠাতে বা জমা দিতে হবে ‘পরিচালক (এইচআরডি-১), হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, মতিঝিল, ঢাকা-১০০০’ ঠিকানায়।

আবেদনের শেষ সময়: ২৭ জুন ২০২৪।

সূত্র: বিজ্ঞপ্তি

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৬ মাসে পুলিশ বাহিনীতে নিয়োগে দলীয়করণ হয়নি: সংসদীয় কমিটি

বিএনপি সরকার গঠনের পর গত ছয় মাসে পুলিশ বাহিনীতে নিয়োগে কোনো ধরনের দলীয়করণ করা হয়নি বলে জানিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। বৈঠকে কমিটি জানিয়েছে, কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা দলীয়করণ না করে নিরপেক্ষভাবে গত ছয় মাসে পুলিশ নিয়োগ কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা বজায় রাখ

১৭ ঘণ্টা আগে

তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ আগামী বছর থেকে: সংসদীয় কমিটিতে তথ্য

বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, বৈঠকে মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম, প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়নকাল ও অর্থবরাদ্দসহ বিস্তারিত তথ্য কমিটির সামনে তুলে ধরা হয়। নদীভাঙন রোধে আগাম প্রস্তুতি গ্রহণ, বৃক্ষরোপণসহ বিভিন্ন উদ্যোগের বিষয়ে আলোচনা হয়।

১৯ ঘণ্টা আগে

কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাগরিককে চড়-লাঠিপেটার ক্ষমতা নেই: আসক

ময়মনসিংহের ত্রিশালে বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্তৃক চড়-থাপ্পড় ও লাঠি দিয়ে মারধরের ঘটনায় তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি বলেছে, কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটেরই নাগরিককে চড়-থাপ্পড়, লাঠিপেটা বা শারীরিকভাবে শাস্তি দেওয়ার

১৯ ঘণ্টা আগে

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা হচ্ছে: প্রতিমন্ত্রী শাহে আলম

তিনি বলেন, ‘সুষ্ঠু ও কার্যকরভাবে এ নীতিমালা বাস্তবায়ন করা হলে নগরীর যানজট নিয়ন্ত্রণ, যান চলাচলে শৃঙ্খলা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয় সরকারের মাধ্যমে নিয়মতান্ত্রিক লাইসেন্সিং ও নিবন্ধন কার্যক্রমের ফলে সরকারের কোষাগারে রাজস্ব জমা হবে।’

২১ ঘণ্টা আগে