জামায়াতের মহিলা সমাবেশ স্থগিত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ০০: ৪৪
জামায়াত ইসলামীর লোগো।
জামায়াত ইসলামীর লোগো।

নির্বাচনের প্রচারে অংশ নিতে গিয়ে সারাদেশে নারী হেনস্তা, হামলা এবং কার্যক্রমে বাধা দেওয়ার প্রতিবাদে ৩১ জানুয়ারি (শনিবার) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ডাকা সমাবেশ স্থগিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা শাখা।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সংগঠনটির অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সমাবেশ স্থগিতের ঘোষণা দেওয়া হয়। পোস্টে বলা হয়, ‘অনিবার্য কারণবশত মহিলা সমাবেশটি স্থগিত করা হলো।’

এর আগে আগে গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই সমাবেশ আয়োজনের কথা জানান। ৩১ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় এটি শুরু হওয়ার কথা ছিল।

ওই দিনের সংবাদ সম্মেলনে ডা. তাহের বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানের কর্মসূচিতেও যদি সমস্যার সমাধান না হয়, তবে আমাদের মহিলা শাখার পক্ষ থেকে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। প্রয়োজনে ১১ দলীয় জোটের পক্ষ থেকেও আমরা রাজপথে বড় ধরনের কর্মসূচি দিতে বাধ্য হবো।’

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement