চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি’র জোরালো তৎপরতায় তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধীনস্থ রামদাসপুর বিওপির এলাকাভুক্ত সীমান্ত পিলার ২১৬/এমপি সংলগ্ন অঞ্চলে এ ঘটনা ঘটে। বিজিবি সূত্রে জানা গেছে, ভারতে অবস্থানরত ওই ব্যক্তিদের নিজ ভূখণ্ডে ফেরত পাঠাতে বিএসএফের সঙ্গে যোগাযোগ ও প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।
১৬ বিজিবি জানায়, ১২ বিএসএফ ব্যাটালিয়নের শমসের নগর বিএসএফ ক্যাম্পের সদস্যরা ছয়জন পুরুষকে বাংলাদেশের অভ্যন্তরে পুশইনের চেষ্টা করেন। খবর পেয়ে রামদাসপুর বিওপির টহল দল ঘটনাস্থলে পৌঁছে ওই ছয়জনকে ভারতীয় সীমান্তের শূন্য লাইনের অভ্যন্তরে অবস্থানরত অবস্থায় শনাক্ত করে। পরে তাদের বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশে বাধা দেয়া হয়। বর্তমানে তারা ভারতের অভ্যান্তরে অবস্থান করছে এবং তাদের ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে ১৬ বিজিবি।














-f7dee2-256x144.webp)


