জুলাইয়ে হত্যাচেষ্টা মামলায় বরিশালের সাবেক এমপি জেবুন্নেসা গ্রেপ্তার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
জেবুন্নেসা আফরোজ। ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনের সময় রাজধানীর যমুনা ফিউচার পার্ক এলাকায় রবিউল ইসলাম নামে এক ব্যবসায়ীকে হত্যাচেষ্টার মামলায় বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দেন। প্রসিকিউশন পুলিশের এসআই কামাল হোসেন এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত ২৮ জুন মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই রিফাত আল আফসানী তাকে মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আজ বুধবার শুনানির দিন ধার্য করেছিলেন।

গ্রেপ্তার আবেদনে বলা হয়, আসামি আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের অস্ত্রধারী সন্ত্রাসীদের সঙ্গে উস্কানিমূলক কথাবার্তাসহ অর্থদাতা ও হুকুমদাতা হিসেবে যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। আসামি এই মামলার ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত আছে বলেও তদন্তে সত্যতা পাওয়া যায়।

আবেদনে আরও বলা হয়, এ অবস্থায় এই মামলায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে জেল-হাজতে আটক রাখা একান্ত প্রয়োজন। আসামি জামিনে মুক্তি পেলে পলাতক থেকে মামলার তদন্তে ব্যাঘাত ঘটানোর সম্ভাবনা রয়েছে।

এ দিন শুনানিকালে জেবুন্নেসা আফরোজকে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসা শেষে সুস্থ হওয়ার পর রবিউল ইসলাম ২০২৪ সালের ২৫ ডিসেম্বর ভাটারা থানায় মামলাটি দায়ের করেন। এজাহারে অভিযোগ করা হয়, জুলাই আন্দোলনের সময় সন্দিগ্ধ আসামি মো. আজিজুল ইসলামসহ নামীয় ও অজ্ঞাত আরও অসংখ্যক আসামি পরস্পরের যোগসাজশে উসকানিমূলক বক্তব্য ও নির্দেশনা দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিহত এবং দেখামাত্র গুলি করার ঘোষণা দেন।

এজাহারে আরও বলা হয়, ওই বছরের ৫ আগস্ট সকাল ১০টার দিকে ভাটারা থানার যমুনা ফিউচার পার্কের সামনে যমুনা টেলিভিশনের প্রধান ফটকের কাছে জেবুন্নেসা আফরোজ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের সশস্ত্র নেতাকর্মীদের উসকানিমূলক বক্তব্য দেন। পাশাপাশি তিনি তাদের নির্দেশনা দেন এবং আর্থিক সহায়তাকারী হিসেবে ভূমিকা পালন করেন বলেও অভিযোগ করা হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

হোলি আর্টিজান হামলার এক দশক: বিচার ঝুলছে আপিলে, বদলেছে সরকারি অবস্থানও

হোলি আর্টিজান হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষে কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালের ২৭ নভেম্বর ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল সাত আসামিকে মৃত্যুদণ্ড দেন।

৭ ঘণ্টা আগে

নতুন ১ থানা ও ৩ উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন

দেশে নতুন একটি থানা এবং তিনটি উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে ‘হালদা’ নামে একটি নতুন থানা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।

৮ ঘণ্টা আগে

সীমান্ত পাহারার চেয়েও বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমানে নিরাপত্তার ধারণা গুণগতভাবে পাল্টে গেছে। কিলোমিটারের পর কিলোমিটার সীমান্ত পাহারা দেওয়ার থেকেও এখন সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ।

৯ ঘণ্টা আগে

শুভেন্দু-মানিক সাহাদের জন্য ১১০০ কেজি আম উপহার বাংলাদেশের

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে পাঠানো এ উপহারে রয়েছে দেশের জনপ্রিয় দুই জাতের আম—আম্রপালি ও হাঁড়িভাঙ্গা। এর মধ্যে কলকাতায় পাঠানো হয়েছে ১০০টি কার্টনে পাঁচ কেজি করে মোট ৫০০ কেজি এবং আগরতলায় পাঠানো হয়েছে ১২০টি কার্টনে পাঁচ কেজি করে মোট ৬০০ কেজি আম।

৯ ঘণ্টা আগে