একই পদে দুই মেয়াদের বেশি নয় : আসিফ মাহমুদ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

খেলোয়াড়, কোচ, রেফারি ও সংগঠকদের সঙ্গে আজ শুক্রবার মত বিনিময় সভা করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে ক্রীড়াঙ্গনের অনেকেই অংশ নেন এই মত বিনিময় সভায়। কথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টাও।

তিনি জানান, কোনো ক্রীড়া সংস্থায় একই পদে দুই বারের বেশি নয়-এমন নিয়ম করতে যাচ্ছেন তারা।

ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘কোনো ক্রীড়া সংস্থায় একই পদে দুইবারের বেশি নয়। খেলা বা ফেডারেশনের প্রয়োজনে ওই ব্যক্তি অন্য পদে কাজ করতে পারে, কিন্তু একই পদে দুই বারের বেশি নয়।’

আসিফ মাহমুদ ফেডারেশন-ক্রীড়া সংস্থাগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকের পদের বিষয়টিকেই ইঙ্গিত দিয়েছেন, ‘অনেকেই ফেডারেশনের পদকে দায়িত্ব নয়, ক্ষমতার অংশ মনে করে। আমরা সেটা রোধে কাজ করছি। ক্রীড়াঙ্গনে বিরাজনীতিকরণ নিয়ে আমরা কাজ করছি। একজন ব্যক্তির রাজনৈতিক পরিচয় থাকতে পারে, কিন্তু ক্রীড়াঙ্গনে যেন প্রভাব যেন না আসে।’

এমনেতে ফেডারেশনে আর্থিক সমস্যা রয়েছে-সেটাও জেনেছেন ক্রীড়া উপদেষ্টা। এজন্য ফেডারেশনের বাজেট বাড়ানোর পাশাপাশি আর্থিক স্বচ্ছতার দিকেও চোখ আছে তার, ‘অবশ্যই খেলাধুলার জন্য বাজেট প্রয়োজন। আমরা বাজেট বৃদ্ধি ও স্পন্সরের বিষয়টি নিয়ে কাজ করছি। অনেক ফেডারেশন নিয়ে আমরা আর্থিক দুর্নীতি-অনিয়মের কথা শুনি। জাতীয় ক্রীড়া পরিষদ বা মন্ত্রণালয়ের কাছে ফেডারেশনগুলোর নিয়মিত অডিট রিপোর্ট দিতে হবে।’

এর আগে উপদেষ্টা অনেকেরই বক্তব্য শুনেন। অনেকে বক্তব্য না দিতে পারার আক্ষেপ থাকায় তাদের লিখিতভাবে জাতীয় ক্রীড়া পরিষদে অথবা ই-মেইল যোগে মতামত প্রেরণের অনুরোধ জানানো হয়। এই অনুষ্ঠানে প্রতিটি ফেডারেশন-এসোসিয়েশন থেকে একজন সংগঠক, খেলোয়াড়, কোচ ও রেফারি আমন্ত্রিত ছিলেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

হাছান মাহমুদ-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

মঙ্গলবার (৩০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এ আদেশ দেন। মামলার পাঁচ আসামি বর্তমানে গ্রেপ্তার অবস্থায় রয়েছেন। তাদের মধ্যে এ বি এম ফজলে করিম চৌধুরীসহ পাঁচজনকে এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয়।

৪ ঘণ্টা আগে

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। রায় ঘোষণার সময় তিনি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

৪ ঘণ্টা আগে

‘শেখ হাসিনার সাক্ষাৎকার প্রচার করা গণমাধ্যমগুলোকে সতর্ক করা হবে’

ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়ে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। তবুও সম্প্রতি কয়েকটি দেশীয় গণমাধ্যম তার একটি সাক্ষাৎকার প্রচার করেছে, যা সরকারের নজরে এসেছে। তিনি বলেন, শুরুতে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে সতর্ক করা হবে।

৪ ঘণ্টা আগে

এআই ক্যামেরায় ১৫০০ মামলা, ৩৮ হাজার গাড়ির মালিককে সমন

মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর তেজগাঁও ট্রাফিক বিভাগের লেক রোডে নতুন এআই ক্যামেরা উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

৪ ঘণ্টা আগে