হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১২১০

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হাম এবং হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ১ হাজার ২১০ জন রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন পাঁচজন। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর ঘটনা ঘটেনি।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ বা উপসর্গ নিয়ে ১ হাজার ১৬৪ জন রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া ল্যাবরেটরিতে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছেন ৪৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সার্বিক তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৩৬ জনে। এর মধ্যে ল্যাব টেস্টে নিশ্চিত হওয়া হামরোগীর সংখ্যা ২২ হাজার ৯৭২ জন।

এই সময়ে হামের উপসর্গ নিয়ে সারাদেশে মোট ১ লাখ ৮৭ হাজার ৬১৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৮০ হাজার ২ জন।

গত ১৫ মার্চ থেকে আজ ১৬ অক্টোবর পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৮২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে ল্যাব নিশ্চিত হামে মোট ১০৪ জনের মৃত্যু হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement