৬ মাসের মধ্যে ৬০ ডায়ালাইসিস মেশিন বসানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

আগামী ছয় মাসের মধ্যে বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে 'জাতীয় স্বাস্থ্য সুরক্ষা কর্তৃপক্ষ গঠন' সম্পর্কিত গবেষণার ফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
স্বাস্থ্য খাতকে শক্তিশালী করতে হেলথ ইনস্যুরেন্স ব্যবস্থা কার্যকর করা দরকার বলেনও জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
খুব দ্রুত সময়ের মধ্যে প্রতিটি ইউনিয়নে একটি হেলথ সেন্টার ও তিনটি করে ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার স্থাপন করা হবে বলেও জানান মন্ত্রী।
এসময় তিনি বলেন, ‘প্রান্ত স্বাস্থ্যসেবা নিশ্চিতে স্বাস্থ্য ওয়েলবিং সেন্টার করা হবে, আগামী ১ সপ্তাহের মধ্যে টেন্ডার করে, ১ বছরের মধ্যে বাস্তবায়ন করা হবে।’
এসব সেন্টারে রক্তের বিভিন্ন পরীক্ষা করাসহ বিভিন্ন স্ক্রিনিং করা যাবে বলে জানান মন্ত্রী।
















