উপদেষ্টা বললেন জঙ্গি আছে, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন নেই

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সালাহউদ্দিন আহমদ (বাঁয়ে) ও ডা. জাহেদ উর রহমান (ডানে)। ছবি: সংগৃহীত

দেশে জঙ্গিবাদের অস্তিত্ব ও পরিস্থিতি নিয়ে ভিন্নমত প্রকাশ পেয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের বক্তব্যে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘দেশে জঙ্গি নেই— এ কথা পুরোপুরি বলা যাবে না।’ তার মতে, দেশে জঙ্গি রয়েছে, তবে অতীতে বিশেষ করে পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে জঙ্গিবাদকে যেভাবে উপস্থাপন করা হয়েছিল, তা অনেকাংশে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল এবং ক্ষমতায় টিকে থাকার কৌশল হিসেবেও ব্যবহার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, ‘দেশে জঙ্গি সম্পর্কে দুটি চরম ধারণা রয়েছে। একটি হলো দেশ জঙ্গিতে ভরে গেছে, আরেকটি হলো দেশে কোনও জঙ্গি নেই। সরকার মনে করে দুটোই ভুল। সমাজের একটি ক্ষুদ্র অংশে উগ্রপন্থার প্রবণতা রয়েছে, যা মাঝেমধ্যে সক্রিয় হওয়ার চেষ্টা করে। তবে, রাষ্ট্র তা নিয়ন্ত্রণে কাজ করছে।’

অন্যদিকে, মঙ্গলবার আগারগাঁওয়ে কোস্ট গার্ডের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বর্তমানে দেশে জঙ্গি বা উগ্র তৎপরতার কোনো অস্তিত্ব নেই।’

তিনি আরও বলেন, ‘পৃথিবীর সব দেশেই কিছু এক্সট্রিমিস্ট গ্রুপ থাকে, আর থাকে কিছু রেডিকেল ফোর্স ও ফান্ডামেন্টাল পলিটিক্যাল পার্টি। তবে বর্তমান বাংলাদেশে এমন তৎপরতা বা শব্দের প্রয়োগ করার মতো পরিস্থিতি নেই।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগে ফ্যাসিবাদী শাসনামলে রাজনৈতিক সুবিধা নিতে এসব বিষয়কে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল। বর্তমানে বাংলাদেশে সেগুলোর অস্তিত্ব নেই।’

রাজনীতি/আইআর

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

কারা মহাপরিদর্শককে সেনাবাহিনীতে ফেরত, প্রজ্ঞাপন জারি

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে বর্তমান পদ থেকে সরিয়ে নিজ বাহিনী বাংলাদেশ সেনাবাহিনীতে ফেরত পাঠানো হয়েছে। বুধবার (১৯ আগস্ট) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

১৪ ঘণ্টা আগে

‘চাপের মধ্যে নেই’, রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার প্রত্যয় দুদক চেয়ারম্যানের

দুর্নীতি দমন কমিশনে (দুদক) নতুন কমিশনের যাত্রা শুরু হয়েছে। নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান বলেছেন, তারা রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে স্বাধীনভাবে কাজ করবেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, নতুন কমিশন কাজ শুরু করলেও কোনো ‘চাপের মধ্যে নেই’।

১৫ ঘণ্টা আগে

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, সিইসি বললেন ‘ঐতিহাসিক’

বুধবার (১৯ আগস্ট) নির্বাচন ভবনে নিজের কার্যালয়ে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, এবারের নির্বাচন নিয়ে বিশ্ববাসীর আগ্রহ রয়েছে। সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং সুন্দরভাবে ভোট আয়োজনের বিষয়ে নির্বাচন কমিশন আত্মবিশ্বাসী।

১৬ ঘণ্টা আগে

জামিনে মুক্ত সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

এক বছরের বেশি সময় কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। আজ বুধবার বিকেল সোয়া চারটার দিকে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। খায়রুল হকের আইনজীবী মোতাহার হোসেন সাজু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বি এম খায়রুল হক কারাগার থেকে

১৬ ঘণ্টা আগে