প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকার কেরানীগঞ্জ গ্যাস লাইটার কারখানায় আগুনে ছয়জন নিহতের মামলায় আসামি আগানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমান উল্লাহ মাস্তানকে (৫৫) তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
সোমবার (৬ এপ্রিল) শুনানি নিয়ে ঢাকার বিচারিক হাকিম তানভীর আহমদ এ আদেশ দেন বলে জানিয়েছেন প্রসিকিউশন পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আরিফ।
এর আগে শনিবার দুপুরে কেরানীগঞ্জ কদমতলীর আমবাগিচা ডিবজলের গলিতে ‘এসার গ্যাস প্রো ফ্যাক্টরিতে’ আগুন লাগে। এ আগুনে ছয়জন নিহত হওয়ার ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই জুয়েল রানা তিনজনের বিরুদ্ধে মামলা করেন। এ ছাড়া অজ্ঞাত আরও পাঁচ-সাতজনের বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।
মামলার বাকি দুই আসামি হলেন— কারখানা মালিক আকরাম উল্লাহ আকরাম এবং তার ছেলে আহনাফ আকিফ আকরাম। ইমান উল্লাহ মাস্তান তাদের আত্মীয় বলে জানিয়েছে পুলিশ।
গতকাল রোববার কেরানীগঞ্জ আগানগর এলাকায় অভিযান চালিয়ে ইমান উল্লাহ মাস্তানকে গ্রেপ্তার করে পুলিশ। এ দিন পুলিশ তাকে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে।
মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই মো. রফিকুল ইসলাম তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আসামিপক্ষে জামিন আবেদন করা হয়। আদালত আজ সোমবার রিমান্ড শুনানি হবে জানিয়ে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আজ শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড দিয়েছেন।
উল্লেখ্য, মামলার বিবরণে বলা হয়, আসামিরা জনবহুল এলাকায় অবৈধভাবে ৮-১০ বছর আগে কারখানা বসায়। তারা ৫০ থেকে ৬০ জন শিশু, নারী ও পুরুষ শ্রমিক নিয়ে কারাখানা চালিয়ে আসছিল। একাধিকার কারখানাটি সিলগালাও করা হয়। কিন্তু পেশীশক্তি ব্যবহার করে আসামিরা কারখানার ফটকে তালা মেরে ভেতরে লুকিয়ে লুকিয়ে কর্মযজ্ঞ চালিয়ে আসছিল।

একনেক সভা সূত্রে জানা গেছে, তালিকার প্রথম ৭টি প্রকল্পের মধ্যে তিনটি সংশোধিত প্রকল্প ও দুইটি মেয়াদ বৃদ্ধির প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া তালিকার এক নম্বর ও ৪ নম্বরে থাকা করতোয়া নদীর সিস্টেম উন্নয়ন প্রকল্প ও অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন ৪র্থ পর্যায় (পিআরডিবি-৪) প্রকল্প দুটি অনুমোদন না দিয়
২ ঘণ্টা আগে
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ২৮২ জন এবং গত ১৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা আট হাজার ৫৩৪ জন।
২ ঘণ্টা আগে
জুলাইয়ের ছাত্র আন্দোলনের সময় ক্যাম্পাস ছেড়ে আত্মগোপনে চলে যান রিভা। এরপর তাকে জনসম্মুখে আর দেখা যায়নি। পরে ১৬ ডিসেম্বর রাতে তাকে আটক করা হয়।
২ ঘণ্টা আগে
আজ সোমবার (৬ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা শামছুল ইসলামের দায়িত্ব পুনর্বণ্টন করা হলো।
২ ঘণ্টা আগে