দিনাজপুর প্রতিনিধি

দেশের অন্যতম বৃহৎ ঈদগাহ গোর-এ-শহীদ ময়দানে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন লাখো মুসল্লি। প্রায় ২২ একর আয়তনের এই ময়দানে দিনাজপুরের পাশাপাশি বিভিন্ন জেলা থেকে আগত মুসল্লিরা নামাজে অংশ নেন। মুসল্লিদের আসা যাওয়া নির্বিঘ্ন রাখতে দ্বিতীয়বারের মতো দুইটি স্পেশাল ট্রেনেরও ব্যবস্থা ছিল।
আজ বৃহস্পতিবার সকাল ৯টায় দিনাজপুর জেনারেল হাসপাতাল জামে মসজিদের খতিব মাওলানা শামশুল হক কাশেমীগোর-এ-শহীদ ময়দানে ঈদুল ফিতরের নামাজে ইমামতি করেন।
দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ বলেন, বিশাল এই জামাতে দিনাজপুর ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে মুসল্লিরা অংশগ্রহণ করেন। ঈদগাহ মাঠে নিরাপত্তার বিষয়ে বরাবরের মতো জোর দেওয়া হয়েছে। ঈদগাহ জুড়ে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা ছিল। নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, বিজিবি, আনসার ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেছেন।
তিনি আরও জানান, ১৯টি প্রবেশপথ দিয়ে সকাল ৭টা থেকে মুসল্লিরা মাঠে প্রবেশ করেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহের জন্য শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

এ দাবিতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব মোড় এক ঘণ্টা অবরোধ করেন। পরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যান। ভিসি চত্বরের সামনে বেলা সোয়া একটার দিকে পুলিশ তাদের সরিয়ে দেয়। শিক্ষার্থীরা নীলক্ষেত থেকে টিএসসিগামী সড়কে অবস্থান নিয়েছেন। সেখানে পুলিশও অবস্থান করছে।
৩ ঘণ্টা আগে
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করে জানান, বিগত কয়েক বছরের তুলনায় চলতি বছরের পরীক্ষার প্রশ্নপত্র অত্যাধিক কঠিন করা হয়েছে। এমনকি অনেক প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে এসেছে বলেও দাবি করেন তারা।
৪ ঘণ্টা আগে
আন্তর্জাতিক মানবিক সংস্থা ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) সতর্ক করেছে, বাংলাদেশসহ ছয়টি দেশ ভয়াবহ বন্যা, খরা ও রোগব্যাধির উচ্চ ঝুঁকিতে রয়েছে। এমন সময় এই সতর্কতা এল, যখন এসব দেশের অনেকগুলোই আগে থেকেই মানবিক সংকট, খাদ্যনিরাপত্তাহীনতা ও জলবায়ুজনিত দুর্যোগের সঙ্গে লড়াই করছে।
৫ ঘণ্টা আগে