শিশুর স্থূলতা রোধে স্কুলে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞদের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৭ মে ২০২৫, ২০: ১১
ছবি : সংগৃহীত

শিশুদের মাঝে ক্রমবর্ধমান স্থূলতার প্রবণতা রোধে ঘরে ও স্কুলে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস প্রচারের গুরুত্ব তুলে ধরতে একটি পরামর্শ কর্মশালার করেছে আর্ক ফাউন্ডেশন। সেই  কর্মশালায় শিশুদের মধ্যে স্থুলতা রোধে স্কুলগুলোতে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস নিশ্চিত করার তাগিদ দিয়েছে বিশেষজ্ঞরা।

মঙ্গলবার ঢাকার বনানীর প্লাটিনাম গ্র্যান্ড হোটেলে অনুষ্ঠিত এই কর্মশালায় সরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, এনজিও, গণমাধ্যম ও কমিউনিটির প্রতিনিধিরা যৌথভাবে স্কুল পর্যায়ে শিশু স্থুলতা প্রতিরোধে টেকসই ও কার্যকরী কৌশল নির্ধারণে একত্রিত হন।

কর্মশালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহমুদা আলী বলেন, সরকারি স্কুলগুলোর ক্যান্টিনে পুষ্টিকর খাবারের তালিকা প্রণয়ন জরুরি। পুষ্টিকর টিফিনের ব্যবস্থা করতে অভিভাবক, শিক্ষক ও ডিএনসিসিসহ সংশ্লিষ্টদের সম্পৃক্ত করে বাস্তবায়নের কৌশল তৈরি করতে হবে।

আর্ক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক রুমানা হক বলেন, বাংলাদেশের শহর ও গ্রামীণ স্কুলগুলোতে শিশু স্থূলতার বিষয়ে তথ্য ও গবেষণার ঘাটতি রয়েছে। এই ঘাটতি পূরণে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে সামগ্রিক জরিপ পরিচালনা করা দরকার। এর মাধ্যমে স্কুল পর্যায়ে পুষ্টি নীতিমালা প্রণয়নে তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হবে।

এনএনএইচপি ও আইএমসিআই-এর প্রোগ্রাম ম্যানেজার ডা. মো. জহুরুল ইসলাম বলেন, স্কুলে যাওয়ার আগে প্রত্যেক শিশুর ঘরে তৈরি স্বাস্থ্যকর নাস্তা গ্রহণ যদি নিশ্চিত করা সম্ভব হয়, তবে তা স্থূলতা প্রতিরোধ ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় পুষ্টি সেবার ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার-ডা. জান্নাতুন নাঈম বলেন, স্ক্রিনে অতিরিক্ত সময় ব্যয় শিশু স্থূলতার অন্যতম কারণ। তাই সুষম কার্যক্রম ও স্বাস্থ্যকর অভ্যাসে অভিভাবকদের সচেতন ভূমিকা অত্যন্ত প্রয়োজন।

ঢাকার একটি নামকরা স্কুলের প্রধান শিক্ষক মো. আবু সাঈদ খান বলেন, শহরে ও স্কুলগুলোতে খেলার মাঠ সীমিত হওয়ায় শিশুদের শারীরিক কার্যক্রম কমছে, যা স্থূলতা বৃদ্ধির একটি বড় কারণ। শিক্ষকদের ও আমাদের মতো স্কুল কর্তৃপক্ষকে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের বিষয়ে নীতিনির্ধারকদের পক্ষ্য থেকে যথাযথ নির্দেশনা দিতে হবে।

এই কর্মশালাটি যুক্তরাজ্যের ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড কেয়ার রিসার্চ (NIHR) অর্থায়নে পরিচালিত আন্তর্জাতিক গবেষণা উদ্যোগ 'স্কলার্স' প্রকল্পের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে । লাতিন আমেরিকা ও দক্ষিণ এশিয়ায় স্কুলশিক্ষার্থী ও তাদের অভিভাবকদের স্থুলতা প্রতিরোধে এই প্রকল্প কাজ করছে।

মেক্সিকো, বাংলাদেশ, পাকিস্তান ও যুক্তরাজ্যের গবেষকরা স্থানীয়ভাবে উপযোগী সমাধান প্রণয়নে একযোগে কাজ করছেন। কর্মশালায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়সহ বিভিন্ন এনজিও ও সংস্থার প্রতিনিধিরা অংশ নিয়েছেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারীরা স্কুল ও ঘরে শিশুদের স্বাস্থ্যকর খাদ্য পরিবেশ তৈরিতে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্ট (এনআই অ্যাক্ট), ১৮৮১-এর ১৩৮ ধারায় দায়ের করা চেক ডিজঅনার সংক্রান্ত এক ক্রিমিনাল আপিল নিষ্পত্তি করে বিচারপতি মো. বশির উল্লাহ একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

৫ ঘণ্টা আগে

মৌখিক নম্বর বাড়লে নিয়োগে ‘দলীয়করণের’ সুযোগ তৈরি হবে—নোবিপ্রবিতে বিক্ষোভ

ভাইভায় নম্বর বাড়লে নিয়োগে দলীয়করণ, রাজনৈতিক স্বজনপ্রীতি ও দুর্নীতির সুযোগ তৈরি হবে—এমন অভিযোগ এনে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গভীর রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন তারা।

৬ ঘণ্টা আগে

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের কার্যক্রম শুরু হলেও মূল আয়োজন শুরু হবে ২২ সেপ্টেম্বর। সেদিন জাতিসংঘের সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানদের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক। প্রধানমন্ত্রী তারেক রহমানেরও এ অধিবেশনে যোগ দেওয়ার কথা রয়েছে।

১৭ ঘণ্টা আগে

একদিনে ডেঙ্গুতে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৭১— বছরের সর্বোচ্চ

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, একদিনে ডেঙ্গুতে মৃত্যু ও হাসপাতালে ভর্তির সংখ্যা এ বছরে এটিই সর্বোচ্চ। অর্থাৎ এ বছরে একদিনে ডেঙ্গুতে এত বেশি মানুষের মৃত্যু হয়নি, একদিনে এত বেশি রোগী হাসপাতালেও ভর্তি হননি।

১৭ ঘণ্টা আগে
Advertisement