তামাক কোম্পানির সঙ্গে বৈঠক বাতিলের দাবি হেলথ রিপোর্টার্স ফোরামের

প্রতিবেদক, রাজনীতি ডটকম

অধূমপায়ী ও তরুণ প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে রক্ষায় বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাস এবং আইন প্রণয়ন প্রক্রিয়ায় তামাক কোম্পানির সম্পৃক্ততা সম্পূর্ণভাবে বন্ধ করার দাবি জানিয়েছে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ)।

মঙ্গলবার (৭ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত “জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন: এফসিটিসি অনুচ্ছেদ ৫.৩ বাস্তবায়নে রাষ্ট্রের দায়বদ্ধতা” শীর্ষক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। অনুষ্ঠানটির আয়োজন করে বিএইচআরএফ, সহযোগিতায় ছিল ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ।

বিএইচআরএফ সভাপতি মো. রাশেদ রাব্বি বলেন, দেশে বর্তমানে প্রায় ৩ কোটি ৭৮ লাখ মানুষ তামাক ব্যবহার করেন এবং প্রতি ১০ জনে ৪ জন পরোক্ষ ধূমপানের শিকার। “স্বাস্থ্য মন্ত্রণালয় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন সংশোধনের উদ্যোগ নিলেও উপদেষ্টা কমিটি এফসিটিসি অনুচ্ছেদ ৫.৩ লঙ্ঘন করে তামাক কোম্পানির সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে, যা উদ্বেগজনক,” বলেন তিনি।

তিনি আরও বলেন, এফসিটিসি অনুযায়ী তামাক কোম্পানি বা তাদের সহযোগীদের মতামত কোনোভাবেই আইন প্রণয়নে গ্রহণযোগ্য নয়। বাংলাদেশ এ চুক্তির স্বাক্ষরকারী দেশ হিসেবে এর প্রতিশ্রুতি রক্ষায় বাধ্য।

সভায় সিনিয়র সাংবাদিক জান্নাতুল বাকেয়া কেকা বলেন, “পাবলিক প্লেসে ৫৯ শতাংশ ও বাড়িতে ৩১ শতাংশ মানুষ পরোক্ষ ধূমপানের শিকার। এতে প্রতিবছর ৬১ হাজারেরও বেশি শিশু নানা রোগে আক্রান্ত হচ্ছে। তাই ধূমপানের নির্ধারিত স্থান (ডিএসএ) বাতিল করে শতভাগ ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে।”

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, “তামাক হৃদরোগ, স্ট্রোক ও শ্বাসতন্ত্রের দীর্ঘমেয়াদি রোগের অন্যতম কারণ। এর কারণে প্রতিবছর দেশে ১ লাখ ৬১ হাজারেরও বেশি মানুষ অকালে মারা যায়। তাই দ্রুততম সময়ে সংশোধনী পাস করা জরুরি।”

সংবাদ সম্মেলনে আরও ছয় দফা সুপারিশ তুলে ধরা হয়— সকল পাবলিক স্থান ও গণপরিবহনে ধূমপানের নির্ধারিত স্থান বাতিল; বিক্রয়কেন্দ্রে তামাকপণ্যের প্রদর্শন নিষিদ্ধ;

তামাক কোম্পানির সিএসআর কার্যক্রম বন্ধ; ই-সিগারেট নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ; খুচরা ও খোলা তামাক বিক্রি বন্ধ ও সচিত্র স্বাস্থ্য সতর্কবার্তার আকার ৫০ থেকে ৯০ শতাংশে উন্নীত করা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের উপদেষ্টা নাইমুল আজম খান, প্রোগ্রাম কোঅরডিনেটর ডা. অরুনা সরকার, সিনিয়র কমিউনিকেশন অফিসার আবু জাফরসহ তামাকবিরোধী সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকরা।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের সম্ভাবনা রয়েছে, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

১৬ ঘণ্টা আগে

ওবায়দুল কাদেরের সেই ‘ভালো হয়ে যাও মাসুদ’ এখন ঢাকার বিআরটিএ কার্যালয়ে

একসময় তৎকালীন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরের একটি মন্তব্যে দেশজুড়ে পরিচিতি পেয়েছিলেন বিআরটিএ কর্মকর্তা মো. মাসুদ আলম। ‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’—মন্ত্রীর সেই বহুল আলোচিত সংলাপের মাসুদ এবার চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি হয়েছেন।

১৭ ঘণ্টা আগে

আন্তর্জাতিক চাপ ছাড়া রোহিঙ্গা সংকটের সমাধান কঠিন: শামা ওবায়েদ

এক দশক ধরে চলা রোহিঙ্গা সংকট আরও জটিল হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি ও আঞ্চলিক জটিলতার কারণে আন্তর্জাতিক চাপ ছাড়া এ সংকটের সমাধান কঠিন হয়ে পড়বে।

১৯ ঘণ্টা আগে

রাজধানীর আইসিসিবিতে ‘সুপারসেল কারবাজার’ চালু

প্রতি শুক্রবার আইসিসিবি প্রাঙ্গণে বসবে ‘সুপারসেল কারবাজার’। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে কার্যক্রম। সেখানে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের গাড়ি দেখার পাশাপাশি পছন্দের গাড়ি বেছে নেওয়ার সুযোগ থাকবে ক্রেতাদের জন্য।

২০ ঘণ্টা আগে
Advertisement