১০ দফা দাবিতে গাজীপুরে সড়ক অবরোধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ

ডেস্ক, রাজনীতি ডটকম
১০ দফা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে ১০ দফা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি সিরামিক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ে প্রায় পাঁচ কিলোমিটার এলাকা যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দেয়।

আজ রোববার (২৭ জুলাই) ভোর ৬টায় শ্রীপুর উপজেলার ধনুয়া গ্রামের নয়নপুর এলাকায় আর কে সিরামিক কারখানার সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন শ্রমিকরা।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কয়েক হাজার শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের দিকে ইটপাটকেল ছুঁড়তে শুরু করেন বিক্ষোভকারীরা। জবাবে কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। সকাল ৮টার দিকে বিক্ষোভরত শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে গেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে, ঘটনাস্থলের আশপাশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সেনাবাহিনী, শিল্প পুলিশ, শ্রীপুর থানা-পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

শিল্প পুলিশের শ্রীপুর সার্কেলের ইনচার্জ আবদুল লতিফ জানান, সড়কের যান চলাচল স্বাভাবিক রাখতে শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়েছে। শ্রমিকরা মারমুখী হলে তাদের সরাতে কাঁদানে গ্যাসের শেল ছুড়তে হয়েছে।

শ্রমিকদের দাবিগুলো হলো, জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত বেতনসহ এগ্রিমেন্ট অনুযায়ী ৭ মাসের বকেয়া বিল ১ আগস্টের মধ্যে দিতে হবে; শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী উপযুক্ত পদে কর্মচারী নিয়োগ ও অযোগ্য ব্যক্তিদের অপসারণ; প্রতিবছর ফেব্রুয়ারিতে পরিস্থিতি বিবেচনায় সম্মানজনক বেতন বৃদ্ধি; আন্দোলনের সময় অনুপস্থিত থাকলেও হাজিরা হিসেবে গণ্য করতে হবে; নতুন ও পুরাতন কর্মীদের জন্য যৌক্তিক বেতন কাঠামো প্রণয়ন; কোম্পানির অভ্যন্তর থেকে শুরু করে উচ্চপদস্থ ভারতীয় কর্মকর্তাদের অপসারণ; সিভিল কর্মীদের ন্যূনতম হাজিরা ৫০০ টাকা নির্ধারণ; হাজিরা বোনাস ১৫০০ টাকা করতে হবে; আন্দোলনের পর কেউ চাকরিচ্যুত হলে পুনরায় আন্দোলন গড়ে তোলা হবে এবং পূর্বের সকল সুযোগ-সুবিধা ও বয়স্ক ভাতা পুনরায় চালু করতে হবে।

আন্দোলনরত শ্রমিকেরা জানান, তাদের সঙ্গে চুক্তি অনুযায়ী ইনক্রিমেন্টসহ অন্যান্য টাকা সময়মতো পরিশোধ করছে না কারখানা কর্তৃপক্ষ। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেও কাজ হয়নি। তাই বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুরুতে পুলিশ শ্রমিকদের বোঝানোর চেষ্টা করে সড়ক থেকে সরিয়ে দেয়। এরপর শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়েন। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের শেল ছোঁড়ে পুলিশ। পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও শ্রমিকেরা কারখানার আশপাশে বিক্ষিপ্তভাবে অবস্থান করছিলেন।

আর কে সিরামিক কারখানার মানবসম্পদ কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, ‘শ্রমিকদের দাবির বিষয়টি আমরা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি। তবে সিদ্ধান্ত হওয়ার আগেই শ্রমিকেরা আন্দোলনে নেমেছেন।’

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বাক্‌স্বাধীনতা যেন শালীনতার সীমা লঙ্ঘন না করে: প্রধানমন্ত্রী

সংসদ নেতা বলেন, ‘বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক্‌স্বাধীনতা অবারিত। কিন্তু আমাদের মনে রাখা দরকার, বাক্‌স্বাধীনতা যেন বাক্‌শালীনতার সীমা লঙ্ঘন না করে।’

১৪ ঘণ্টা আগে

ভারতের সঙ্গে মর্যাদাপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: বিরোধীদলীয় নেতা

তিস্তা নদীর পানিবণ্টন প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, দীর্ঘদিন ধরে তিস্তা নদীর পানি নিয়ে উত্তরাঞ্চলের মানুষ দুর্ভোগের মধ্যে রয়েছে। তিস্তা সমস্যার সমাধান না হলে উত্তরবঙ্গের মানুষের কষ্ট দূর হবে না। তিনি দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের এই সমস্যার একটি ন্যায়সংগত ও টেকসই সমাধানের ওপর গুরুত্বা

১৫ ঘণ্টা আগে

ত্রয়োদশের ৩য় অধিবেশন সমাপ্ত, পাস হলো ৬ বিল

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়েছে। এ অধিবেশনে ছয়টি বিল উত্থাপন হয়েছে এবং ছয়টি বিল পাসও করা হয়। আইন প্রণয়নের পাশাপাশি এ অধিবেশনে ৩৫টি সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়। এ ছাড়া একটি বিশেষ কমিটিও পুনর্গঠন করা হয়।

১৫ ঘণ্টা আগে

গুরুত্বপূর্ণ ১০ মন্ত্রণালয়ের অডিট আপত্তি পর্যালোচনা করবে সরকারি হিসাব কমিটি

বৈঠকে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে জবাবদিহিতা প্রতিষ্ঠার পাশাপাশি দুর্নীতি দমনে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি কীভাবে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বৈঠকে প্রতি মাসে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির অন্তত দুটি বৈঠক নিয়মিতভাবে আয়োজনের

১৫ ঘণ্টা আগে
Advertisement